Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • তবুও প্রদীপ জ্বলে
    ~ শরীফ এমদাদ হোসেন

    তৃষ্ণায় বুক ফাটে একফোঁটা বৃষ্টির আশায়
    ক্ষণগোনে তরুবীথি, প্রাণীকূল, ফসলের মাঠ
    নাই নাই হাহাকার তাড়িত জীবন

    কলসে ওঠে না জল না কাকডাকা ভোরে
    জমেছে শ্যাওলা আজ স্মৃতির খিলানে
    নাই সেই সোনা রোদ, ভেজা আলপথ
    ঘাসের নূপুর পরা প্রান্তিক বিকেল
    বিরহী সারস আর আকাশ মেপে ওড়ে না কোথাও
    দেখা তো যায় না প্রায় নীড়ে ফেরা পাখিদের ঝাঁক, খাড়ু জলে মাছের বাথান।

    শিমুল তলায় বসে না কেউ মন-কেমনের গানে
    হারিয়েছে সেই দোলা, সেই বাউলা বাতাস।

    তবুও প্রদীপ জ্বলে আশার বসত ঘরে
    ফিরবার প্রাচীন প্রতীক্ষা নিয়ে।

    3
    3 Comments
    • “ফিরবার প্রাচীন প্রতীক্ষা “__ বেশ সুুন্দর!

      • কবিতাটি পাঠ ও তার পরবর্তী আপনার সুনিপুন মতামতে আমি মুগ্ধ হলামআর সেইসাথে অন্তরের অন্তঃস্থল হতে আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই।

    • এ যেন ‘তপ্ত পৃথিবীর এক বিমূর্ত হাহাকার’……………………

Skip to toolbar