Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এসো
    ==========
    — শরীফ এমদাদ হোসেন

    এসো আরেকবার মুখোমুখি হই
    অনিমেষ চেয়ে রই চপলা চঞ্চলা চোখে
    আরেকবার সরীসৃপ হই
    দু’চোখের তৃষ্ণার জলে ডুবি শোকে
    এসো নির্মল হই ফাগুনের বনে আগুন ঝরাই
    অমৃত খুঁজি এই আনন্দলোকে।

    এসো দক্ষিনের বনে ওই দূর নদীবালুকার চরে কাশফুলে তুলি ঝড়
    আরেকবার এসো কিশোর কিশোরী বেশে
    হোগলার বনে বাঁধি ভালোবাসাবাসি ঘর।

    এসো জোয়ারের তোড়ে মাঠভরা জলে
    গামছায় মাছ ধরি
    জীবনের সেই অমৃত সময় যদি ফিরে পাই
    যদি ফিরে পাই দিবস বিভাবরী।

    এসো পাখি হয়ে যাই ভোরের বাতাসে
    সুরের আবেশে গান গাই অগনন
    এসো বকুল আর মল্লিকা বনে
    রোমাঞ্চিত মনে মালা গাঁথি দুইজন।
    ***********************************
    টুঙ্গিপাড়া,

    8
    3 Comments
    • “এসো দক্ষিনের বনে ওই দূর নদীবালুকার চরে কাশফুলে তুলি ঝড়
      আরেকবার এসো কিশোর কিশোরী বেশে
      হোগলার বনে বাঁধি ভালোবাসাবাসি ঘর।” অনন্য সুন্দর কয়েকটি লাইন।

    • তুমি প্রকৃতির মত; স্মৃতিও হারায়। কেঁদো না বন্ধু।

    • অনবদ্য কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar