-
সনাতনী
শরীফ এমদাদ হোসেনআপনার কাছে বর্তমানও সনাতনী
নিজেকে লুকিয়ে অন্ধকারে
রাত আপনার ফুটপাত, ঝড়ও অভিমান
কেঁচোর রেচন প্রস্বেদন আমরা জানি
কিংবা ঝিঁঝিঁ পোকার রেলডাক
*
কাঁচা লংকায় ভাত মেখে খান, রাজ্যের তরিতরকারি
হাঁটুগেড়ে সঙ্গম পাখি ঠোঁটে চুম্বন নাভীমূলে সেইতো গমনাগমন। দিন শুরু দিন শেষ ; কাকে আপনি বলবেন না সনাতনী ?
*
সক্রেটিস, প্লেটো,এরিস্টটল গত হলেও আড়াই হাজার বছর, তারা সনাতনী নয়
কবিতা হয় তার রূপকল্পে শব্দ বাক্যে
পৃথিবীর দোলনে, ধারণ করে সময় কালপরিক্রমা
সে হয় যদি সনাতন, তাকে ধারণ করি
কোনো না কোনোভাবে আপনিও।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com



সমকাল আর সনাতন এক না; কিন্তু মনে হতে পারে; বিবেচনা কবির। অভিনন্দন।