Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এইতো চাই
    ============
    — শরীফ এমদাদ হোসেন

    এইতো চাই কবিতায়
    দুরন্ত প্রতিবাদ
    খুঁজে নিতে জীবনের সঠিক ঠিকানা
    সচল নদীর স্রোত
    মুষ্টিবদ্ধ হাত।

    এইতো চাই, নিশ্চিত অধিকার
    সৃষ্টির সেরা হয়ে বাঁচবার
    স্বজনের প্রীতি নয়, মানবের প্রীতি নিয়ে
    নির্ভয়ে কাটাতে দিনরাত।

    এইতো চাই সমৃদ্ধির যাত্রায়
    নিজস্ব পরিচয়
    হাজার বছর ধরে
    এই বাংলার ঘরে ঘরে
    পৌঁছতে দু’ মুঠো নিশ্চিন্তার ভাত।

    এই তো চাই কবিতায়
    কেবল কষ্ট নয় বেদনা নয় দুঃখ নয়
    নয় দুঃসময়, নয় হানাহানি রক্তপাত
    সুখের সম্মিলনে চিরন্তন বসবাসে
    কবিতায় থাক অল্প কিছু অশ্রুপাত।
    __________________________________
    টুঙ্গিপাড়া,

    7
    2 Comments
    • সাম্যের জন্য সংগ্রাম করো। অভিনন্দন।

    • “এই তো চাই কবিতায়
      কেবল কষ্ট নয় বেদনা নয় দুঃখ নয়
      নয় দুঃসময়, নয় হানাহানি রক্তপাত
      সুখের সম্মিলনে চিরন্তন বসবাসে
      কবিতায় থাক অল্প কিছু অশ্রুপাত।” খুব ভালো লাগল লাইন কয়টি। মানুষের জন্য কবিমন সর্বদা কাঁদে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।

Skip to toolbar