Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ছুঁয়ে দিয়ে যাবো
    — শরীফ এমদাদ হোসেন
    তাং ০৪-০১-২২

    ভাবছিলাম পাঠ চুকিয়ে মন দেবো বিষণ্ণতায়
    যেই ধ্যানে হার মানাবো আমার পরম দুঃখী বন্ধুদের
    বোধ না জাগা সঙ্গীদের–

    শুরুটা কখনো ভালোই হয়নি
    তাই রোজ শুরুটাই কেমন করে করতে হয়
    সে রিহার্সালে পাড়া মাতাই
    মোড়ের দোকানের আয়নায় দেখি চাঁদ
    ফুলের খোঁপা ঝুলতে দেখি পৌষ বারান্দায়
    সাহস করে অন্ধকারে পা বাড়াই
    অথচ পায়ে চলা সেই যে সন্ধ্যা নগরী আটপৌরে শাড়ির মতো পেঁচিয়ে থাকে নীতিবাদী গায়

    মানুষ কেন মানুষের মতো দাঁড়ায় না সম্মুখে
    কেন লোলুপতা, কেন হিংস্রতা ?
    কেন রাষ্ট্রের মতো পাড়ার নেতারাও আদায় করে জবরদস্তি কর খাজনা
    রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পাড়ার মধ্যে পাড়া নেতার মধ্যে নেতা বাজারের মধ্যে আরেক বাজার নাভিশ্বাস তোলে জনতার
    কোথায় দাঁড়াবো আমি ? এই দেশ ভূমে কত ত্যাগে আর কত নিষ্ঠায় আনবো পূর্ণ স্বাধীকার ?

    আরাধনায় এনেছিলাম একটি কোজাগরী চাঁদ
    তাও ম্রিয়মাণ ক্ষয়িত স্নানে জলোচ্ছ্বাসে
    সম্ভ্রান্ত লোকালয় হতে কুড়িয়ে আনা কোলাহলে যদি ডুবে যায় পঞ্চমীর ধ্যান, যদি আকাশ রঙে রাঙানো পাখিটির মুড়িয়ে যায় স্বপ্নডানা
    কোন তাপে কোন আগুন আঁচে আমি সবুজ সতেজ করে তুলবো তাকে ?

    বায়বীয় মুখরোচক বিহারে মন আঁধার ঘুচলো না
    উঠলো না পূবের আকাশে ফর্সা রবি
    এমনি এই পরম ধ্যানের কোন সারবত্তা নেই
    ভাবছি তাই মোচড় দিয়ে উঠবো এবার
    ছুঁয়ে দিয়ে যাবো, যে আগামী আসছে বুক চিতিয়ে–

    6
    3 Comments
    • ছুঁয়ে দাও কোমলতা/ ছুয়ে দাও এই দুটি হাত…।

    • চমৎকার কবিতা! “আরাধনায় এনেছিলাম একটি কোজাগরী চাঁদ
      তাও ম্রিয়মাণ ক্ষয়িত স্নানে জলোচ্ছ্বাসে
      সম্ভ্রান্ত লোকালয় হতে কুড়িয়ে আনা কোলাহলে যদি ডুবে যায় পঞ্চমীর ধ্যান, যদি আকাশ রঙে রাঙানো পাখিটির মুড়িয়ে যায় স্বপ্নডানা
      কোন তাপে কোন আগুন আঁচে আমি সবুজ সতেজ করে তুলবো তাকে ?” মন ছুয়ে গেল লাইনগুলো।

Skip to toolbar