-
যোগাযোগ
যোগাযোগ একে অপরের মধ্যে সংযোগ সৃষ্টিকরে। যে মানুষটির সঙ্গে কারো কোন কিছুর
যোগাযোগ নেই ছন্নছাড়াই বলা চলে। প্রকৃতি র সবুজ গাছপালা, নীল আকাশ, বাতাসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। যোগাযোগ কেবল মানুষে মানুষে নয় প্রকৃতির সাথেও সম্ভব। এটি আমাদের মনকে প্রশান্তি দান করে । যোগাযোগ মাধ্যম কালক্রমে পরিবর্তন হয়েছে। অতীতে চিঠির আদান প্রদান একমাত্র মাধ্যম ছিল। একে অন্যের ভালো মন্দ জানতে প্রায় সপ্তাহখানেক, কখনো মাস পেরিয়ে যেতে । ভালো লাগার জায়গাটি হলো চিঠির জন্য অপেক্ষা করা ।কারো চিঠির জন্য অপেক্ষা করার মধ্যে একটি মিষ্টি ভালোবাসা লুকিয়ে থাকতো ।
তবে এখন সময়ের সাথে সাথে অপেক্ষা হ্রাস পেয়েছে। কারণ যোগাযোগ মাধ্যমে আধুনিকতার ছোঁয়া এসেছে । মোবাইল ফোন,সোশ্যাল মিডিয়া আগমনে সহজলভ্য হয়ে উঠেছে যোগাযোগের বাহন । সহজ হওয়ার পাশাপাশি একটি প্রভাব ও পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচিত করে তুলতে এবং সময় দিতে ব্যস্ত। কমেছে আড্ডা দেওয়ার প্রবণতা । এক সঙ্গে মিলিত হলে ও লক্ষ্য করা যায় মোবাইল স্ক্রিনে মুখ গুজে আছে। এতে কমেছে অন্তরঙ্গতা বেড়েছে ব্যবধান। যোগাযোগ মাধ্যম বৃদ্ধি এবং হাতের মুঠোয় হওয়া সত্ত্বেও দূরত্ব বেড়েছে মোবাইল স্ক্রিনে সময় কাটানোর ফলে । সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের স্ট্যাটাস,ছবি দেখে থাকলেও তার সাথে কন্ঠ স্বর বিনিময় করা উচিৎ। কথা না বলার কারণে প্রতিনিয়ত সম্পর্ক ভাঙতে শুরু করেছে। তাই আপনজন, প্রিয়জন সকলের সাথে কথা বলুন , যোগাযোগ বজায় রাখুন ।7 Comments-
Sharika Khatun, ‘কারো চিঠির জন্য অপেক্ষা করার মধ্যে একটি মিষ্টি ভালোবাসা লুকিয়ে থাকতো’—আপনার এই কথাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। প্রযুক্তির ভিড়ে আমরা যে আন্তরিকতা হারাচ্ছি, সেটি আপনি খুব সুন্দর ও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখনীর এই গভীর পর্যবেক্ষণগুলো ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার পথচলা আরও সুন্দর হোক।
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Antor Bosu Antu
@antu
Dhali Moin
@dhali-moin
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
মেহেদী মারুফ
@maruf1
Syed Farah
@syedfarah
হুসেইন মোঃ শাহাদত লিটন
@shahadatliton645gmail-com
shahida akter
@shahidaakter



বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সত্য এটা। যত যুগ পার হবে, মানুষের মনের দূরত্ব বেড়ে যাবে। 😑