Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • দুঃখ-বিলাস
    __________
    আমি বড্ড দুঃখ বিলাসী
    চেনা হৃদয়ের অলিতে গলিতে
    অচেনা যত দুঃখ মিলে
    আমি ভীষণ ভালো বাসি।

    মনখারাপের মৈত্রী হলে
    বৃষ্টি নামায় শহর জুড়ে
    অভিমানী ফোলা ও ঠোঁট
    ছুতে গিয়ে দুঃখে ভাসি।

    ক্লান্ত চোখে রাত্রি নামুক
    ঘুমহীন হোক দীর্ঘনিশি
    একলা ব্যাথায় ভাসবো নাহয়
    আধারমেঘে ঢাকুক শশী।

    দুঃখ গুলো থাকুক জমা
    তোমার কাছে বড্ডো বেশি
    ফিরবো আবার , ভাসবো দুঃখে
    চলতে গিয়ে পাশাপাশি।

    10
    21 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar