Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 8 months ago

    আজ অজান্তে অবহেলা সরোবরে
    ডুব দিয়ে ছিলাম, তোমার চোখ
    লাল ছিলো, সেখানে প্রেম নেই।
    অভিশপ্ত বিস্ফোরিত আগুন!
    আশ্চর্য এক নির্লিপ্ততা ভীষণ অচেনা,
    শুধু মনে হলো, বহুদিনের পুষিত
    মেঘ আড়ম্বর বজ্রপাতে পতিত হবে।
    আজ-কাল তোমার কষ্টগুলো একা,
    সেখানে নীল মানুষের বসতিঃ
    আমিও উপগ্রহ, গ্রহ বিচ্ছিন্ন!
    সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ।
    চোখের ভাষা বুঝে লাভ কি?
    দৈন্যতার আকাশে, বিমুঢ় ক্লান্তি নিয়ে
    মুখ -আড়ম্বর, লুকিয়ে বাঁচি কোনমতে!
    তথৈবচ তোমার চোখে খুঁজে বেড়াই
    অনাবিল সুনীল দিগন্ত।

    6
    5 Comments
Skip to toolbar