Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 8 months ago

    এখানে জীবনানন্দ কখনো বসেনি!
    যেখানে আসন পেতেছি আমি!
    আমার কিংবদন্তী যারা, তাঁরা পালরদির বুকে অবাক টেউয়ে ছোটেনি আড়িয়াল খাঁর বুক চিঁড়ে নিমগ্ন জলরাশীর সৃষ্ট তরঙ্গে; দিনমান অবুজ
    বনজঙ্গলে মাথা তুলে দাঁড়িয়ে থাকা
    বৃক্ষের দলের সঙ্গে কথা, কত অভিকর্ষের
    যোগাযোগে কবি নজরুলের বাঁশির সুরেঃ
    এ-সব ভেবে বিপুল বৈভবে আনন্দ হিল্লোল
    বয়ে যায়; সেখানে রবী ঠাকুরের শাসন
    যেন হৃদয় নিঙড়ানো উজাড় ভালবাসা।
    এসব লিখতে গিয়ে কোথাও বুকের ভেতর
    অচিন পাখির মতো বেজে ওঠছে সাঁইজির
    গান” কোকিলের কুহুতান গুনগুনিয়ে
    ওঠে ,, দেহে প্রশান্তি আসে।
    জগজিৎ সিং
    বড় টালমাটাল করছে মন,
    চাঁদ ও জোছনার গানে।
    হারিয়ে যাচ্ছি বারংবার।
    আমার পিতৃভূমিতে বড় নষ্টালজিক
    নাগরিক শান্তির নিঃশ্বাস নিতে
    নিভৃতে নিজেকে খুঁজে ফিরি
    নিজের অজান্তেই।
    আজ কবিতায় প্রথম বাক্যালাপ
    হলো ভিন্ন আঙ্গিকে / যেন সমস্ত জোগাড়
    নৈসর্গিক বিমূর্ততা এক অনন্য মহকাল।
    যদিও নিজ পরিমন্ডলে বেড়ে ওঠা
    কোনো সিম্ফনি পথে আলোকবর্তিকার
    মকমল নয় আমার আসন
    তথাপি এ জগৎ আমার শুধুই আমার।

    4
    5 Comments
Skip to toolbar