Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 7 months ago

    আবার ফিরে যেতে
    এসেছি শূন্য হাতে ;
    যা কিছু পাই
    দ্বিধাহীন মনে
    নিয়ে যাব, করে সাথে।
    গোধূলির আকাশে পথে
    অবিরত অবিরাম
    তোমার চোখের রথে
    পেয়েছি বিশ্রাম!
    এখনো সুনীল দিগন্তে
    যূথচারী অনন্তে,
    সুরভিত যত ব্যথা
    পেতে চায় প্রতিদান!
    অনেক আলোর ভোর
    এখন লুকিয়ে রাতে
    যতটুকু কান্না তোমার
    নিয়ে যাব অন্ধ পথে।

    এখন নিগুঢ় কাল
    বুকের ভেতর মেঘ জমেছে
    চোখে জমা অশ্রুজল।
    তব হৃদয়ে, মন নেই
    সে-ই অন্তর পুঁরে
    দুঃখগুলো দহন রোদে
    বিষাদ অন্ধকারে।

    এ পথ চলায়
    ভাবিনি যা, ঘটেছে তাই
    সিন্ধু আমার জন্য
    বিন্দু জল সদাই।
    তাই যা-ই লিখি
    সে মাঠে রয়েছে সন্ত , –
    নিরমল তোমার জন্য
    ফিরে এসে ও আমি ক্লান্ত।

    8
    7 Comments
Skip to toolbar