Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 7 months ago

    কবিতারই জয়,
    যতই সম্পর্ক হোক, বিচ্ছেদের গীতিনাট্যে;
    মাথার ভেতরে তোলপাড় করে
    এক বিনম্র প্রেম!
    আড়ালের ভালোবাসা অনেক কঠিন
    পথে দিগন্তে যেখানেই যা-ই
    জড়িয়ে থাকে আষ্টেপৃষ্টে।
    অগোছালো এলেমেলো মেঘ
    গহীনে ঝরে যায় ।
    শুধু আঁখি পল্লব কুসুমিত থাকেঃ
    অনন্ত তিয়াসা!
    শিকল কখনো বিধিবদ্ধ,
    কিন্তু মুক্তির জন্য বার্তা!
    আমার প্রথম শেষে ও
    অনির্বাণ বিহঙ্গে ভালোবাসি কবিতা।

    অতঃপর চেয়ে দেখি বিষন্ন
    বিকেলে বৃষ্টি সুভাষ!
    ইন্দ্র পতনের মতোই
    পতিতের বুকে নামে
    আমার ক্লান্ত কোলাজ ;
    পদচিহ্নে নেই সে-ই মন
    আজও কুয়াশা চাই।
    দৃষ্টি সরোবর অনাবশ্যক
    না দেখার আঁখিতে
    দেখে ফেলে সমুদ্রর।

    5
    2 Comments
Skip to toolbar