-
লেখার শৈলী দেখার সময় কোথায়?
সহজে মনে অবিরত,
যা আসছে, লেখি সে-ইঃ
সাগরে নিমজ্জিত হতে চাইনি””
নিজে সমুদ্র সে-তো কল্পনা!
তারপর, তুমি সপ্ন সহচরী,
তোমার ভালবাসায় বাঁধনে
হারিয়ে , যাযাবর হতে চেয়েছি,
তুমি মুক্তি চেয়েছো,
তোমার মুক্তিতে!
অর্থহীন মৃন্ময়ী ভালবাসায়
আমি অবিরত নিজেকে খুঁজেছি
জংশন হারিয়ে ফেলে আসা,
পথিকের মতো দিকবিদিক।
আমি নিজের জন্য বাঁচতে শিখেছিলাম
তোমার মায়ার আফিমে দিকবিদিকশুন্য
হিতাহিত জীবন , ভিষণ রুঢ় ;
অন্তসারশূন্য গহীন অন্ধকার!
আজও টিঁকে আছি!
আমার বুকের ভেতর উথালপাতাল
আমার নদী শুকিয়ে গেছে
হেটে, হেটেই সকল পারাপার।
সফেদ শুভ্র কাশফুল নরম হাতে তুলে
দিয়েছিলাম তোমায় শর্ষে সবুজ দিনে,
সেখানেও বিষাদে বৃষ্টি নেমেছে!
আমার জীবনের গানে নচিকেতা, সুমন
কিন্তু মনে হেমন্ত, মানবেন্দ্ররা !
আবিরে জগজিৎ সিং মনে করিয়ে দেয়
পুরনো স্মৃতি ।
সমস্ত সত্যগুলো মিথ্যের
ছলায় ভুলিয়েছি বারংবার।
অতঃপর খুঁজে ফিরি গন্তব্যঃ
আমার বিবর্তনে পেরিয়েছি
তোমার বন্ধু মন!
অনবরত লিখেছি ইচ্ছে খেয়ালে।2 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



খুব সুন্দর! একটানে বেশ কয়েকবার পড়লাম কবিপ্রিয়, তবুও যেনো মন ভরছে না।