Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 4 months ago

    আমার নদীগুলো জানি কেমন
    ফুলেফেঁপে উঠছে জলহীন তলহীন,
    অথচ দেখলে মনে হয় প্রমত্ত;
    সুদুর স্নিগ্ধ দৃষ্টিতে তাকাই
    বৃষ্টি এলেই ভিজবো নদী ;
    ভিজে জোছনায় হাত ধরে
    উড়িয়ে নেব তোমাদের!
    নিখোঁজ ইতিহাসে
    আগামীর কুলিনদের সমুদ্রে
    নোনা জলে ধুয়েঁ নেব
    স্ফটিক গভীরের তরঙ্গ।
    বুড়িগঙ্গা তোমার বন্ধু
    বিবর্তন বৈভবে নেই।
    আড়িয়াল খাঁর নন্দন
    ক্রন্দন শুধুই যুগপৎ!
    যুগবৈষম্যে সহস্র জলধারা
    হাজার বছরে জন্মান্তর!
    আমি যেখানে হারাই
    খুঁজে ফিরি নদী।
    অথচ নদীরা থাকে দূরে;
    মৃন্ময়ী পৃথিবীর চোখে
    দূরন্ত কৈশোর
    অতীত ছায়াপথের কুহেলি ,
    নৈশব্দের গ্রহান্তরে”
    এখনো দিক্বিদিক নদীরা
    কেমন জানি বিমনস্ক
    কবি-দের মন নিয়ে
    লিখে যায় নদীর গর্ভধারণ!

    12
    2 Comments
Skip to toolbar