Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 3 months ago

    কবিতার ঝাঁপি নেমে গেছে,
    নন্দন কানন-ভাগে ফোটেনি ফুল,
    শতভাগ হৃদয় গাঁথা প্রকাশে বিলম্বে;
    ঝরে গেছে অমিত্রাক্ষর ছন্দের আনন্দ।
    এখন কৃত্রিম শ্বাসযতি দিয়ে সৃষ্ট,
    জীবন নিরন্তর পরিবর্তনশীল।

    চতুর্দিকে আঁধার নামার খেলা!
    কিছু মানুষ নিঃস্ব , সর্বহারা ।
    কারো চোখের করাল গ্রাসে মানুষ,
    নিপাতিত সমৃদ্ধির অস্তাচলে।
    সৌন্দর্য ধনীর ঘরে মদের বোতল
    আর গরীবের গোরস্থান।
    আসলে নিজেরাই ভালো, মন্দ বানাই
    নিজের চোখে সানগ্লাস রেখে
    অন্যের চোখে দেখি নগ্ন ভাবে।

    নগ্নতার দেহাভ্যন্তর কার কেমন
    পরিচ্ছদ, সাজাই নিজেরাই।

    7
    1 Comment
    • সুন্দর কবিতা। মনে দাগ কেটে যায়। অভিবাদন জানবেন মঞ্চবন্ধু।

Skip to toolbar