Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 11 months ago

    আমি আজও বসে থাকি নির্লিপ্ততায়
    সকালের শিশিরের রোদ গায়ে
    মেখে নেই জীবনের রংবেরঙ
    এখানে ভোরের আলো এসে
    উৎসব এ-র উপলক্ষ রাঙিয়ে
    দেয় বিভাজিত মন, অলক্ষ্যে,
    জেনে নেয় ইতিহাসের পথ
    আমাদের মনুষ্যত্ব তেপান্তরে
    অবোধ্য বিবমিষা প্রলাপে
    নাগরিক জীবনের দূরে
    নীলাম্বর বব্স আকাশ।
    এখানেই শেষ কবিতার
    সাথে বিহঙ্গ আমার
    চেতনার নৈঋত !
    পাহাড়ের নৈকট্য থেকেও
    অনেক দূরন্ত দামাল
    কৈশোর ডেকেছে বেঘোরে
    ঘুমিয়ে ও জেগে আছি।
    একটা আকাশ ছিলো
    আমার , নদীদের সাথে করে
    সমুদ্রে জলকেলির দিনে।
    এখন একেকটা বিকাল বিহঙ্গের
    বিরুদ্ধে দাঁড়িয়ে আছে,
    সমস্ত সৌন্দর্য মহিরুহ হ’য়ে
    নিদারুণ নিষ্ঠুর পরিগ্রহে
    নক্ষত্রগুলো গ্যালাক্সির ঘূর্ণন।
    সেখানে খসে পড়ে তাঁরার মতো
    মরে যাচ্ছি ক্রমশ!

    5
    2 Comments
Skip to toolbar