-
শয়তান ধোকা দিচ্ছে কোথায়
নিজের ভেতর সহস্র হিংস্র পশু।
কখনো নিজেকে শয়তানের
হাড্ডি সহ কঙ্কালে বেধে নেই!
মুখচ্ছবিতে মানানসই চিত্র
অজান্তে চলে আসে সমুখে :
ভেবে পাইনা মানুষের জন্ম
রহস্য আবর্তে, কখন
মানুষ খুঁজি কখন নিজেকে!
এখন পশ্চাদপদ , এগিয়ে
মৃত মনীষায় দেখে
নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
একটি নিষ্কণ্টক নিবিড়
চোখে , দুটি পক্ষের
একটু উষ্ণতা পাই
এমন চারুছায়া কোথাও নেই।
শয়তান বিবৃত অহেতুক
আমার স্বপন ধিকৃত
অথচ অবিরাম অন্তহীন
মেঘ জমেছে বুকের ভেতর।4 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah



“ভেবে পাইনা মানুষের জন্ম
রহস্য আবর্তে, কখন
মানুষ খুঁজি কখন নিজেকে!
এখন পশ্চাদপদ , এগিয়ে
মৃত মনীষায় দেখে
নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
একটি নিষ্কণ্টক নিবিড়
চোখে , দুটি পক্ষের
একটু উষ্ণতা পাই
এমন চারুছায়া কোথাও নেই…”
অনন্য অপ্রতিম ভাবনাঞ্জলির আজলাভরা আশ্লেষ পেলাম বুকে যেন…! সেইসব দিনরাত্রির ক্ষেদশিলালিপি’র ‘আকরিত প্রশ্নপ্রণোদনা’ যেন বার বার মনের অলিন্দের বিবিধ দেয়াল আঘাত ক’রে চলে গেল প্রিয়কবি… “কখন মানুষ খুঁজি কখন নিজেকে!”… স্থির উত্তরহীনতায় “অবিরাম অন্তহীন মেঘ জমেছে বুকের ভেতর”…