Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 5 months ago

    শয়তান ধোকা দিচ্ছে কোথায়
    নিজের ভেতর সহস্র হিংস্র পশু।
    কখনো নিজেকে শয়তানের
    হাড্ডি সহ কঙ্কালে বেধে নেই!
    মুখচ্ছবিতে মানানসই চিত্র
    অজান্তে চলে আসে সমুখে :
    ভেবে পাইনা মানুষের জন্ম
    রহস্য আবর্তে, কখন
    মানুষ খুঁজি কখন নিজেকে!
    এখন পশ্চাদপদ , এগিয়ে
    মৃত মনীষায় দেখে
    নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
    একটি নিষ্কণ্টক নিবিড়
    চোখে , দুটি পক্ষের
    একটু উষ্ণতা পাই
    এমন চারুছায়া কোথাও নেই।
    শয়তান বিবৃত অহেতুক
    আমার স্বপন ধিকৃত
    অথচ অবিরাম অন্তহীন
    মেঘ জমেছে বুকের ভেতর।

    5
    4 Comments
    • “ভেবে পাইনা মানুষের জন্ম
      রহস্য আবর্তে, কখন
      মানুষ খুঁজি কখন নিজেকে!
      এখন পশ্চাদপদ , এগিয়ে
      মৃত মনীষায় দেখে
      নেই সমৃদ্ধ কুহুকণ্ঠ।
      একটি নিষ্কণ্টক নিবিড়
      চোখে , দুটি পক্ষের
      একটু উষ্ণতা পাই
      এমন চারুছায়া কোথাও নেই…”

      অনন্য অপ্রতিম ভাবনাঞ্জলির আজলাভরা আশ্লেষ পেলাম বুকে যেন…! সেইসব দিনরাত্রির ক্ষেদশিলালিপি’র ‘আকরিত প্রশ্নপ্রণোদনা’ যেন বার বার মনের অলিন্দের বিবিধ দেয়াল আঘাত ক’রে চলে গেল প্রিয়কবি… “কখন মানুষ খুঁজি কখন নিজেকে!”… স্থির উত্তরহীনতায় “অবিরাম অন্তহীন মেঘ জমেছে বুকের ভেতর”…

      • অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার নান্দনিক বিশ্লেষন এর জন্য প্রিয় লেখক , কবি।

    • আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না।

Skip to toolbar