Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 3 months ago

    অনিরুদ্ধ কোথায় আছো?
    তোমার সাথে দেখা হয়না বহুকাল
    সেইদিনের মতো, আজ হোক সমকাল!
    ইচ্ছের দৌড় সীমাবদ্ধ সীমানায়
    হারিয়েছে কোথায়?
    দেখি না আয়নায়!
    অনিরুদ্ধ নিরব কেন?
    এখন কি বরিষণ?
    তবে কি উল্টো গেছে
    পাল্টে যাওয়া এতকাল।
    তুমিতো কবি ছিলে:
    ইচ্ছের খেয়ালে,
    চলে যেতে উড়ে যেতে
    নদীদের দাওয়াতে।
    নদী অববাহিকায়
    এখন কি চর
    আজ কি মরু সেথায়
    ধূ-ধূ বালুচর?
    অনিরুদ্ধ নিরব কেন?
    কিছু নেই কবিতার
    কবিতার স্বয়ম্ভর
    তবে কি খেলাঘর?

    5
    2 Comments
Skip to toolbar