Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 8 months ago

    মাঝেমধ্যে নিরব হ’য়ে যাই
    যাঁদের যায় তাঁদেরি যায়?
    বোবাকান্না খুঁজে ফিরি
    চোখে জল এসে যায়।
    এভাবে যাচ্ছেতাই কতদিন
    নিজের জন্য শুধু বাঁচা,
    এর নাম জীবন!
    “শুধুই টাকার পাহাড়
    শুধু জীবন লগ্নি ”
    কোথাও নিয়ম বলে কিছু নেই।
    যেন অসুরদের আবাসস্থল এ-ই পৃথিবী!
    আগুন যেন ছড়িয়ে যাচ্ছে মন-মননে:
    চোখ রাঙাচ্ছে বৈষয়িক ভালোবাসায়
    ছাই হয়ে যাচ্ছে মানুষ :
    মরে যাচ্ছে মানুষ
    মরে গেছি আমরা।
    শুধুই মাটির লোভ
    শক্ত ভিত পোক্ত ছাঁদ
    তিক্ত মৃত্যুর করুন কাঁধ
    মৃত্যু আজ কেন অবসাদ?
    মৃত্যু হোক স্বাভাবিক সহজাত।

    4
    3 Comments
Skip to toolbar