Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 8 months ago

    একটি দুর্বার ইচ্ছে মনে
    যেখানে সবুজ সেখানে
    হারিয়ে যাবো সংগোপনে।
    শ্যামলিমার সাথে মাখোমাখো
    প্রেম হবে!
    বাতাসের বৈঠক মিলিমিশে
    ছুঁয়ে যাবে
    হৃদয় দু’জনার।
    সবুজ ঘাসের বুকে
    জোছনার মাঠে থেকে,
    চেয়ে নেব বিনিদ্র রজনী।
    নদীর সীমান্ত যে বৃষ্টি
    বৈরাগী হ’য়ে দৃষ্টি
    সেখানে ঝাপসা চোখে
    মুখোমুখি সমুখে
    চেয়ে নেব অনাবিল সৃষ্টি।
    পাহাড়ের সাথে অভিমানে
    সমুদ্র অভিযানে
    পাহাড় সমুদ্র সম
    মিশে যাব নিপোবনে।
    তারার ঝাঁকের মাঝে
    চাঁদের কারুকাজে
    কলংক আড়াল করে :
    পেয়ে যাব সুদৃষ্টি!
    মেঠোপথ যদি ডাকে
    গহীনে থেকে থেকে,
    সেখানে দেখে নেব
    জীবন খুঁজে পাব
    হারাবার ভয় যাবে
    হারাতে ইচ্ছে হবে!

    6
    7 Comments
    • আজ কবি বেশ স্বপ্নিল আমেজে আছে বলে মনে হচ্ছে! ইচ্ছেগুলো ডানা মেলুক এই কামনা করি!

    • ইচ্ছেগুলো খুব রঙিন… ফিরে তাকাতেই সব ধূসর মলিন… তবু ইচ্ছেরা দেয় হানা… হারাতে যে নেই মানা… ফিরে আসা চাই… রোজ যেন কবিতা পাই… 😋

      • “কবিরা স্বপ্ন দেয়না বিসর্জন
        জানি দুদিনের জীবন
        তাইতো ডানা মেলি
        দেখি অনন্ত গগন
        কবিতায় আছে শক্তি
        কবিতায় খুঁজি মুক্তি ”

      • দারুণ বলেছেন! @neel

    • দুর্দান্ত!

Skip to toolbar