Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    2 years, 3 months ago

    কখনো নাটক বা গল্প মগজে আসেনি
    এটা শুধু নির্বুদ্ধিতা ভাবলেই ভালো।

    নাটক
    স্বপ্নের মতো

    নায়ক
    আবার যাচ্ছি, অনেকদিন হলো দেখা হচ্ছে না
    একদম ঘরমুখো হয়ে আছি, সেই যে শরৎ এ
    দেখা হয়েছিল, এরপর ওমুখো হইনি আর।
    মাথার ভেতর অনবরত বাজছে দামামা!
    জানি না টেলিপ্যাথি হচ্ছে কিনা, কেমন যেন
    মনে হচ্ছে দেখা হবে আজ। আমার সবকিছু
    অগোছালো , এলেমেলো , বিন্দুবিসর্গ তোমার
    সাথে মেলেনা। অবশ্য সে নিয়ে তোমার অভিযোগ , অভিমান নেই, কেমন যেন তুমি!
    আশ্চর্য সত্য অনুধাবন দু’জনার বুঝে-ও
    অবুঝ থাকার উচ্চমার্গের আধ্যাত্মিকতায়,
    দুজন-দু’জনার। হয়তো তুমি সাজাতে
    ভালোবাসো অন্তর -বাহির নিপুণ কৌশলে,
    গুছিয়ে নিতে চাও আমায় সময়ের পরিক্রমায়।
    আজ অন্য দিনের মতো না কিছুটা রংচং
    আছে পোশাক-আশাকে, হয়তো তুমি হকচকিয়ে যাবে । তোমার সেই অবাক
    দৃষ্টির বিষ্ময়কর খোলা হাসি দেখতে
    চাই আজ । জানিনা কেমন যেন চনমনে
    চনমনে ভাব হচ্ছে।

    নায়িকা
    জানি আজ সেজেগুজে আসবে, অবাক চোখে
    দেখবে আমি স্বাভাবিক ভাবে চেয়ে আছি,
    তোমার দিকে।
    মেয়েদের মধ্যে প্রকৃতিগতভাবে চলে আসে
    পছন্দের মানুষের চেনার সহজাত ক্ষমতা।
    আমি জানি ভালোবাসলে মানুষ বদলায় :
    “তুমিও চাও আমার জন্য
    যেমন চাই
    আমি তোমার অরণ্য ”
    কবি-র প্রেমে পড়লে যা হবার তাই হলো
    আরকি।

    লেখক
    “এখান মুখোমুখি চেয়ে আছে অন্ধ আকাশ
    তুমি আমিতে হচ্ছে প্রকাশ
    নদীর বুকের ভেতর অচিন ঢেউ
    চলছে উতালপাতাল
    নিঃশব্দ ছন্দে আর নেই কেউ”

    এগুলো “নাটকের প্লট” সারাজীবন অনৈতিকভাবে দুরত্বে রেখেছি — এখন নাটক
    উপন্যাসের প্রেম কিভাবে গুছিয়ে লেখি,
    বাস্তব ক্ষেত্রে যেটা কল্পনাতীত।
    সেসব ভেবে লাভ নেই দেখিনা গল্পটা
    কতদূর এগোতে থাকে।
    এরপর ঋদ্ধি আর অর্পার দেখা কি
    হবে নাকি লেখকের কলম খেয়ালে
    থেমে যাবে অন্য দিনের মতো।

    ঋদ্ধি

    চলবে

    2
    3 Comments
    • নতুন কিছু পেতে চলেছি ভেবে ভালো লাগছে, বাকি অংশের অপেক্ষায় রইলাম মঞ্চবন্ধু!

      • ধন্যবাদ লেখক ।
        আসলে আমি কবিতার
        মানুষ এটা
        একটা অপচেষ্টা
        বলতে পারেন ।
        খুব ছোট গল্প পরের
        অংশেই সমাপ্ত হবে।

      • ভালো হচ্ছে কিন্তু, লিখে যান কবিপ্রিয়!

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar