Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 8 months ago

    আমি ভুল মানুষ জানি
    চতুর্দিকে তাই কানাকানি,
    সঠিক গন্তব্যে ফিরুক
    সহস্র বছরে জানুক
    ভুল মানুষ কেন আমদানি!
    হাজার প্রশ্নের উত্তর
    এখনো নিরুত্তর,
    সংক্ষিপ্তে চাই বিবরণী।
    অযুত লক্ষ বছর নেই
    হারানোর পথে পথেই,
    এখনো আছি শুরুতেই!
    হয়তো ভুজঙ্গে
    কল্পিত তরঙ্গে
    যোগা-যোগ, আজও যোগিনী।
    আমি ভুল মানুষ জানি
    নিরর্থক এতো কাহিনি!
    সজীব প্রাণ ফিরুক
    নির্জীব ঝরে ঝরুক
    গাহো , “গান আগমনী”।

    4
    5 Comments
Skip to toolbar