Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 6 months ago

    এখানে জীবনানন্দের সাথে
    পশ্চিম বগুড়া রোডে হেটে
    এরপর বজ্রমোহন কলেজের সবুজ ঘাসে
    মাঠে শুয়ে-বসে কাটালাম কিছুক্ষণ
    ঘাসবৃন্দের সাথে বৈঠকি ঘুমে
    পাখিদের বায়না মতো
    চেয়ে দেখলাম আকাশের নীলে
    বৃক্ষেরা খুব ভালো
    ঠান্ডা বাতাসে মুছে দিলো ক্লান্তি
    শহরের চতুর্দিকে শব্দযান
    “তারপর কোথাও যেন ফিসফাস
    এসেছে জীবনানন্দ দাশ ”
    এক অভাবনীয় ভালোবাসা অবিরাম
    বঙ্গবন্ধু উদ্যান , তিরিশ গোডাউন,
    কীর্তনখোলা নদী শঙ্খ চিলের
    মতোই উড়িয়ে নিলো
    নিরমল বৃষ্টিতে বড়ো বড়ো ঢেউ
    আর ও
    অনেক দূরন্ত জাহাজে
    চেয়ে দেখলাম ডিঙি নৌকা
    শৈশবের অতৃপ্ত রসনার
    ডুব , এখনো দীর্ঘ বাসনার
    রূপসী বাংলার মানুষের ভীড়ে
    আবার আসিব ফিরে

    5
    7 Comments
Skip to toolbar