Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    1 year, 11 months ago

    স্থবির জনপদে থেমে আছি
    চতুর্দিকে শুনছি শব্দ ভেদী
    এক জীবনের নিস্তব্ধতা
    রক্ষীরাও ঘুরছে আশেপাশে
    বিদীর্ণ বিভৎস রকমের বিকাল
    একঘেয়ে একরোখা মনোভাব
    একটু শান্তি নেই কোথাও।
    তপ্ত পৃথিবীর সমস্ত আস্ফালন
    অনুমেয় , তবুও নিস্তব্ধতা চাপা
    উত্তেজক তেজস্ক্রিয় বিবর্তিত:
    আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
    রোশনাই রাঙিয়ে রেখে
    ভেতরের আগুন জ্বলছে;
    উচাটন জীবন যাদের
    বাউলিয়ানা শৃঙ্খলায়
    হয়তো সুখী বেশি তাঁরাই।
    মাঝেমাঝে নিয়মের অনিয়ম প্রয়োজন
    একটু প্রকৃতি সমর্পিত সময় চাই
    হারিয়ে যেতে যেতে এক আকাশ
    আলোকে জানিয়ে রাখি
    নিমন্ত্রণ চেয়ে নিতে হবে।

    6
    4 Comments
    • প্রিয় কবি ও মঞ্চবন্ধু, খুব আগ্রহ নিয়ে বেশ ক’বার পড়লাম কবিতাটি! অদ্ভুত সুন্দর ও বিষণ্ণ কবিতাটি এতদিনের আক্ষেপ যেন ধুয়ে মুছে দিল!
      “আমাদের বুকে নেমেছে অন্ধ রাত!
      রোশনাই রাঙিয়ে রেখে
      ভেতরের আগুন জ্বলছে;” কবিতার এই লাইনগুলি বারবার এক অন্যরকম অনুভব ছড়িয়ে দিচ্ছে মনে। যেন, এক তীব্র ব্যাথা, আবার অদ্ভুত এক ভালো লাগা সব মিলিয়ে একটা অপার্থিব অনুভূতি!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এক জীবনের নিস্তব্ধতা…!

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar