Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    1 year, 8 months ago

    নির্নিমেষ এক আকাশ ছিলো
    সফেদ পেঁজা মেঘের দেশে
    যতদূর চোখ যেতে অনিন্দ্য
    এক পৃথিবী থেকে সুরভি
    ছড়িয়ে যেতে অবলীলায়
    এখন শঙ্খ চিলের ডানায়
    উড়িয়ে আনতে ইচ্ছে জাগে
    অতীত সে সময়
    কেমন জানি এলেমেলো সব
    শব্দেরা নিরুত্তর নিস্তেজ
    এখানে নদীতে যাইনা
    আমি সহ অনেকেই
    কিন্তু গভীর দুঃখ নিয়ে
    ভিজিয়েছি মন জলে
    হৃদপিণ্ডে ঢেউ সমুদ্র
    অতন্দ্রিত এক পৃথিবীতে
    আচমকাই ঝড় সমেত
    এলো ফিরে বিস্মৃতির কয়েদ বাস
    এমন এলেমেলো কখনো হইনি
    জীবনের অদ্ভুত এক সময়ে
    উড়ে যাবার পাখা নেই
    কবিতার খাতা থেকে
    অতীতের অনিবার ভাঙ্গন রোধে
    শব্দকোষ পাঠিয়েছি নিখোঁজ সংবাদ
    এরূপ তচনচ হইনি কখনো
    কিংবদন্তি বিমুঢ় সময়ে কোথায় তুমি
    আমার শক্তি ভারসাম্য ফিরিয়ে দেও
    অস্ফুট উত্তর চাই না
    দিকবিদিকশুন্য বিহ্ববল হ’য়ে আছি
    ইচ্ছে মতো দেখতে পারিনা
    আমার গোপন নেই
    অবগুণ্ঠন উন্মোচন হোক
    ভাষার শৃঙ্খল ভেঙে
    স্বাধীনতা বিমূর্ত রূপে ফিরুক
    নিজেদের মুখে কালিমা দিয়ে
    পরিস্কার কিছুই হয়না
    শুধু ইতিহাসে পাপের পরিধি বাড়ে
    নিজেদেরই আয়নায় তাকিয়ে
    চোখ ঝলসে ওঠে বারবার
    অকৃতজ্ঞ হওয়ার জন্য
    কৃতজ্ঞতা কি জানা তো চাই?

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar