-
কতদিন বাঁচবে পৃথিবী?
সোহেল নেওয়াজমৃতের জীবনে, বেঁচে থাকি পৃথিবীর আয়ুতে!
সমগ্র সত্তায়, খুঁজে ফিরি নির্মল বাতাস,
এখনো বেঁচে আছি জেনে! অজান্তে দেখি
ফুসফুস তাড়িত বায়ু কতটা দূষিত;
শ্বাস তত্ত্ব বিষিয়ে দিচ্ছে, ধনতন্ত্র, গনতন্ত্র।
যারা ক্ষমতার গ্লাস চুমুক দিয়ে, লাল- নীল
গোলাপি দিন গড়ে, কোন ফুরসত নেই বলেঃ
পৃথিবীর আয়ুতে লোভ নেই তাঁদের।
আজ-কাল সবকিছু পরিধেয় পোশাকের,
নিমগ্নতায় পরিবর্তিত হচ্ছে, ফ্যাশনের জন্য।
সিআরপির সবুজ আর আর বরফগলা হিমবাহ, কিছুতেই আকর্ষিক কিছু নেই।
কার্বন ডাই-অক্সাইড বাড়ে বাড়ুক!
বর্ধিত হারে চলছে নিধনযজ্ঞ ।
সবুজের অবুঝ বুক আজ মরুদ্দানঃ
এখানে রাষ্ট্রযন্ত্র রাক্ষস । মানুষের শ্বাসতন্ত্রে
হচ্ছে প্লানচেট ! হৃদয়ের সুবাতাস এখন,
ভগ্ন দেহ, কতদিন বাঁচবে পৃথিবী?4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



পৃথিবীরো মৃত্যু আছে।