Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 5 years ago

    বসতির বিবিধ

    ঝরা পাতার সাথে কহিলাম কথা
    শুধালেম তারে মনে কেন ব্যথা?
    ঝরার সময়ে সকলে ঝরিয়া পড়ে
    স্মৃতিমৃত হলে সবুজ চিরতরে।
    বসতির নিয়ম জীবনের চরাচরে
    কেহ গাহে গান, কেহ থাকে পথে পরে।
    তবু সুধা নিয়ে নিরব রাঙা দিনে;
    মরিয়া দেখো জীবনের আহবানেঃ
    যত গান যত সুর দূরে
    সকলি সুন্দর মনের গহীন ঘরে।
    এরপর আগামীর পথে প্রান্তরে
    তোমারে দেহের শোভিত ফুলো হারে,
    কত কথা সুর বাজিবে অন্তরে।

    6
    4 Comments
Skip to toolbar