-
অতিদ্রুত গতিতে চলতে থাকা এম্বুলেন্সের হঠাৎ থেমে যাওয়া শুধুমাত্র গন্তব্য বদলে গেছে,, এটাই বুঝায় না,
বরং তার সাথে জড়িত মানুষগুলোর সম্পর্ক টাও বদলে দিয়ে যায়।আমি যেই হাসিখুশি মানুষগুলোকে বলতে দেখতাম, “এটাতো আমারই মেয়ে,”
তার মুখেই আবার শুনেছি, “গলার কাঁটা, আপদ”।আমি কারো পায়ের নিচের মাটি সরে যেতে দেখেছি,
আমি কাউকে আবার তখন বসে সম্পত্তির হিসেব করতে দেখেছি।আমি একজনকে কবর জড়িতে কাদতে দেখেছি,
আবার সেই কবরের মাটির টাকার দাম দিতে অস্বীকার করতে দেখেছি।তারপর আমি কাউকে দোয়া করতে দেখেছি,
আবার কাউকে ৪০’শার খাবার খেতে খেতে গিবত করতে দেখেছি।আমি কাউকে আপন করে নিতে দেখেছি,
আবার কাউকে পরিচয় দিতে অস্বীকার করতেও দেখেছি😄।আমি আমার সেই পুরনো দিনগুলোকে এক নিমিষেই শেষ হতে দেখেছি,
দেখেছি সেই সময়ের মানুষগুলোর পরিবর্তনশীল চাহনি।এখাবেই হয়তো আরও দেখতে হবে,
আমি সেই দেখার অপেক্ষায় রয়েছি,
রয়েছি আমি পৃথিবীকে নরপশু হিসেবে দেখতে।শুভ জন্মদিন “দাদি”
কখনো বলা হয়নি “তোমাকে কতটা ভালোভাসি, তোমাকে কতটা দরকার, তুমি কি ছিলে। হয়তো কখনো উপলব্ধি করতে পারি নি। তাই কখনো হয়তো বলা হয়নি..!!না ফেরার দেশে ভালো থেকো😊.!~৪ জুলাই, ২০২২
3 Comments
Friends
অভিমানী মন
@ovimanimon
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
আবুল হাসনাত
@abul-hasnat
Shah Kamal
@kuriparahs112384
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
Md Nurnabi Sarker
@nurnabi


কবিমনের শোক উপলব্ধি করতে পারছি। অনেকদিন পর আপনার লেখা পেয়ে খুব ভালো লাগলো। হরেক রকম মানুষের ভিড়ে এই পাঠকের অকৃত্রিম ভালোবাসা রইল!