Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • শূণ্যতা কি সৃষ্টিশীল?
    – শাহাদাতুর রহমান সোহেল

    শূণ্যতার চেয়ে বেশী কি আছে সৃজনশীল?
    তুমি জানো, শূণ্যতায় সৃজিত হয় শুধুই শূণ্যতা;
    শূণ্যের সাথে শূণ্য যোগ দাও অথবা বিয়োগ,
    গুণ কর, ভাগ কর – ফলাফল শূণ্য সর্বদাই,
    শূণ্যের উপর কেউ কি নির্মাণ করতে পারে
    অলিম্পাস মন্সের মত স্কাইস্ক্রেপার?
    গ্রেট রেরিয়ার রীফের মত একুরিয়াম?
    শূণ্যতা কি করে হয় সৃষ্টিশীল?
    শূণ্যতাতেই সৃষ্টি হয় আশরাফুল মাখলাকাতের
    মহান শিল্প-সাহিত্যঃ
    বেদনার্ত শূণ্যতাতেই বিঠোফেনের নবম সিম্ফনী,
    শাহ্জাহানের বিস্ময় তাজমহল,
    অন্ধ হোমারের ইলিয়াড-ওডিসি মহাকাব্য;
    তারও চেয়ে অনেক বেশী আমি জানি-
    শূন্যতার চেয়ে বেশী কি আছে সৃজনশীল?
    শূণ্য থেকেই বিশ্ব বিধাতা সৃষ্টি করেন সারা চরাচর।

    নোট: এই কবিতাটি আমি লিখেছি অনেক আগে। আমার কবিতার ব্লগ আছে তাতে এটা পোস্ট করেছি: WEDNESDAY, MAY 30, 2012 তারিখে।

    7
    4 Comments
    • শূণ্য থেকেই বিশ্ব বিধাতা সৃষ্টি করেন সারা চরাচর।……………………অন্তর্নিহীত অর্থ অনেক গভীর।

    • অভিধানে দেখলাম: শূণ্যতা অর্থ : রিক্ত বা খালি হওয়ার অবস্থা বা ভাব, উদাহরণ : স্ত্রী এর মৃত্যুর পর তার জীবনে রিক্ততা নেমে এসেছে, সমার্থক : রিক্ততা। শূণ্যতা নিয়ে এক দারুণ অর্থবোধক কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar