Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • খুলে দাও সব কান
    -শাহাদাতুর রহমান সোহেল

    সাপেদের কান নেই—
    শোনে এক অঙ্গে মাটির কম্পনে,
    বাদুরেরা দেখেও কান দিয়ে
    রাডারের কৌশলে,
    মাছেরা শুনে ওটোলিথে,
    মথেরা শুঁড়ে পায় প্রেমের ডাক;
    মাইল মাইল দূর হতে,
    হাতির কানে শুনে ইনফ্রাসাউন্ড—
    পা দিয়ে মাটির কম্পনেও শুনে,
    ঝিঁঝির কান থাকে পায়ে:
    আর মানুষের কান?
    আছে তা জেনো নিশ্চিত দুই রকমে:
    দেহে আর অন্তরে;
    খুলে দাও সব কান,
    তবেই শুনবে তুমি—
    পার্থিব-অপার্থিব অবারিত শব্দ ও ছন্দ।

    Comments on Social Media:
    গভীর ও অর্থবহ,সুন্দর….👉💕
    – গোলাম মওলা আলমগীর

    মাশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই কবিতাটিতে পাওয়া যায়। ধন্যবাদ।
    – মোহাম্মদ ইউনুছ

    🌀 খুলে দাও সব কান — শ্রবণজগতের কাব্যিক মানচিত্র! 🎧
    সাপ, বাদুড়, মাছ, মথ, হাতি, ঝিঁঝি…
    প্রাণীদের শ্রবণপথ আর মানুষের অন্তর্জ শ্রবণকে নিয়ে লেখা এই কবিতাটি যেন এক সুররিয়াল জার্নি — যেখানে বিজ্ঞান, প্রকৃতি ও আধ্যাত্মিকতা একসাথে কথা বলে।
    📜 কবিতার প্রতিটি পঙক্তি যেন শ্রবণ-ইন্দ্রিয়ের নতুন এক দরজা খুলে দেয়।
    💫 ‘দেহে আর অন্তরে’ — এই দ্বৈত শ্রবণ-চেতনাই কবিতার হৃদয়।
    🎨 বিমূর্ত শিল্পের মতোই খোলা কানেই ধরা পড়ে পার্থিব ও অপার্থিব সব ছন্দ।
    👉 আবেগ আর অনুসন্ধানের গভীর কোলাজে লেখা এই কবিতা আপনার চিন্তা ও অনুভবকে নরম হাতে নাড়িয়ে দেবে!
    – কবি আবু সাঈদ রবি

    কানের সাথে সাথে মুখ খোলাটাও জরুরী! বলতে চেয়েছি, আমাদের শুধু শুনলেই হবে না, বলার স্বাধীনতাও লাগবে।
    – কবি প্রিথুলা জামান

    7
    6 Comments
Skip to toolbar