Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • কাশফুল মানেই
    – শাহাদাতুর রহমান সোহেল

    শরতের সরোবর হতে স্রোত নামে
    সাদা কাশফুল হয়ে –
    কাশফুল কখনো পবিত্রতা;
    কাশফুল মানেই নামাজে দাঁড়ানো
    সফেদ পোশাক।

    কাশফুল কখনো বা শোকঃ
    সাদা শাড়ীতে কোন সদ্য বিধবা তরুণী
    দেখেছো? যেন শোকের দরিয়া,
    রক্তাক্ত লাল যুদ্ধের প্রান্তর ঢেকে থাকে
    যেন বিরাট কাশবনে,
    শহীদ সাহাবা মুসআবের দেহের একাংশ
    ঢাকা হল ঘাস দিয়ে, ঘাস হল কাফন
    কাফনের কাপড় না পাও
    কাশফুল-কাফনে কবর দিও।

    কাশফুল কখনো শান্তি;
    কাশফুল মানেই সাদা পতাকা,
    কাশফুল-পায়রারা প্রত্যেক ঘরে ঘরে
    শান্তি পৌঁছে দেবে –
    এই প্রত্যাশায় আমার সমস্ত
    স্বপ্ন আর জাগরণ,
    আমার সমস্ত সংগ্রামঃ
    শুধু শরতের নয়,
    শান্তির অন্বেষায়
    কাশফুল হোক সমস্ত ঋতুর।

    7
    8 Comments
    • কবিতাটি একই সঙ্গে পবিত্রতা, শোক, শান্তি এবং নিরন্তর সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে

    • অসাধারণ…… বিশেষ করে সাহাবী মুসআব ইবনে উমাইর (রাযি:) কথা পড়ে আপ্লুত হয়ে গেলাম বেদনায়…

    • এই বিশেষ কবিতাটি সত্যিই অত্যন্ত আবেগ ও সৌম্য বার্তাবহ। প্রিয় কবিপ্রাণ আপনার প্রতি রইল অশেষ ভালোবাসা… কল্যাণ হোক সবারই

      • অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে সত্যিই ভালো লাগলো। আপনার অনুভব আমার কবিতার পরম প্রাপ্তি — এমন কথা লেখার প্রেরণা জোগায়। আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল 🌸 এখানে আপনার নিয়মিত উপস্থিতি কামনা করি। খোদা তায়ালা তৌফিক দান করুন, আমিন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar