-
টাকার কত নাম
************ স্মৃতি রানী রত্না
মাইনের টাকা!
সামান্য পিয়ন বেটা
মাইনে পায় ক’টা টাকা
মাংস পোলাও হয় কি সেটা
কোন মতে সংসার চলে
এযে মাইনের টাকা!!ঘুষের টাকা!
কষ্ট ছাড়া মিষ্ট ফলে
গুনি জনে তাইতো বলে,
কাজ হবে তো দাদা?
চিন্তা করিস কেনরে বেটা
এযে ঘুসের টাকা!!এটা salary!
কোর্ট প্যান্ট টাই পরে
দামি দামি গাড়ি চড়ে
ঢাকা থাকে ফ্লাট বাড়ি
কত টাকা কারি কারি
এযে salary!!সুদের টাকা!
টাকায় টাকা আনে
দ্বিগুনে চৌগুন মানে
বছর শেষ হিসেব কষে
মুনাফাটা দে না বেটা
এযে সুদের টাকা!!চুরির টাকা!
পরের ঘরে সিধ কেটে
দামি জামার পকেট কাটে
যদি ধরা পরে বেটা
জনগন দেয় লাঠি পেটা
এযে চুরির টাকা!!শ্রমের টাকা!
পরের বোঝা বহন করে
রোদের তাপে ঘাম ঝড়ে
বৃষ্টিতেও কাজ করে
বিনিময়ে পায় যেটা
এযে শ্রমের টাকা!!দানের টাকা।
নিজের ধন পরকে দেয়
তাতেই দাতা খুশি হয়
সারা দেশে নাম করে
কারো চোখে হয় কাটা
এযে দানের টাকা!!মানতের টাকা!
ভগবানকে লোভ দেখায়
যদি কাজটা হয়ে যায়
তোমায় দেব হাজার টাকা
যা চাই তুমি দাও সেটা
এযে মানতের টাকা!!হায়রে আমার টাকা!
কি বাহারি নাম তোমার
হরেক রকম কাজ তোমার
তোমার জন্য হই বেহুশ
তুমি ছাড়া সব ফাকা
আহা!সপ্ন দেখা টাকা!!

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5



Unique poem, So fabolous writing.