Profile Photo

Sufia LipiOffline

  • Sufialipi50
  • ২২/১১/২০২১
    “তুমি বললে”
    -সুফিয়া লিপি

    তুমি বললে
    নদী হবো;
    তুমি সেই নদীর
    জল হবেতো???

    তুমি বললে
    আকাশ হবো;
    তুমি সেই আকাশের
    নীল হবেতো??

    তুমি বললে
    পাহাড় হবো;
    তুমি সেই পাহাড়ের
    সবুজ হবেতো??

    তুমি বললে
    ঝর্ণা হবো;
    তুমি সেই ঝর্ণায়
    গা ভেজাবেতো?

    তুমি বললে
    গভীর বন হবো;
    তুমি সেই বনে
    পথ হারাবেতো?

    তুমি বললে
    রাখালের বাঁশী হবো;…Read More

    7
    3 Comments
  • ১৯/১১/২০২১
    “‘মনের সাতকাহন'”
    – সুফিয়া লিপি

    মনের ভিতর
    এলোমেলো কত কথা!
    শব্দের প্রজাপতিরা
    উড়ে যায় অযথা।।

    মন যেন আজ
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    দূর আকাশে
    করছে উড়াউড়ি।

    মনের ভিতর
    রৌদ্র ছায়া খেলা,
    কখনোবা মেঘের ঘনঘটা
    আর বৃষ্টি সারাবেলা।।

    মন যেন আজ
    জোনাক পোকা;
    নিশীথ রাতে
    একাই জেগে থাকা।।

    মনের ভিতর
    উথাল-পাথাল ঢ…Read More

    8
    2 Comments
  • ১২/১১/২০২১
    “কবিতা লিখবো বলে”
    – সুফিয়া লিপি

    একটা কবিতা লিখবো বলে
    নির্ঘুম রাত কাটালাম।।
    কবিতাতো দূর!!
    একটা লাইনও খুঁজে না পেলাম।

    কত শত শব্দ জোড়া দিলাম,
    সাথে ছন্দও সাজালাম,
    তবুও হলোনা
    কবিতা একখানা।।

    কবিতা লিখবো বলে
    চিন্তার রাজ্যে দিলাম কতশত ডুব!
    তবুও খুঁজে পেলামনা,
    কবিতার ঠিকানা।।

    কবিতা লিখবো বলে
    পূর্ণিমার রাতে চাঁদের পান…Read More

    9
    3 Comments
  • ১/১১/২০২১
    “রূপকথার চুপকথা”-
    সুফিয়া লিপি

    নাম তার রূপকথা
    রূপে গুণে অনন্যা;
    বয়স যখন ষোল
    হঠাৎই জীবনে প্রেম এলো।।
    প্রেম থেকে বিয়ে
    বিয়ের পরে বছর দুয়েক
    সবই ঠিকঠাক ছিল,
    এরপর কি যে হলো!!
    মা হওয়ার সাধ হলো
    কত কি যে করলো;
    অবশেষে জানলো
    কেউ মা বলে ডেকে উঠবেনা
    শুরুটা এখান থেকেই
    শাশুড়ী মা বললো ডেকে
    এভাবেতো চলব…Read More

    8
    5 Comments
  • ১০/১১/২০২১
    “তুমি বিহীন আমি”
    সুফিয়া লিপি

    কোথা হারালে প্রিয়!!
    যেখানেই থাকো,
    ভালোবাসা নিও।।

    তুমিবিহীন জীবন
    বড় বেশী বিবর্ণ!!
    সে জীবনে নেই
    কোন আলো,
    এর চেয়ে মৃত্যুও
    ঢের ভালো।।

    তুমি ছিলে
    আমার নীলাকাশ।।
    কখনো বৃষ্টি এনে দিতে,
    কখনো হলুদ রং এর
    একটা বিকেল উপহার দিতে।

    আজ তুমি নেই বলে
    আমি বৃষ্টিতে ভিজিনা,
    কবিতার বইগুলোও
    ছুঁয়ে দেখিনা।।

    তুম…Read More

    8
    5 Comments
  • ৯/১১/২০২১
    “আকাশের বিশালতা”

    আকাশকে শুধালাম
    “আমায় একটু নীল দিবে??”
    বললো আকাশ
    “নীল দিয়ে কি হবে??”

    আমি বললাম-
    “নীল আমার ভীষণ প্রিয়-
    কিছু নীল গায়ে জড়াবো,
    কিছু দিয়ে নীল খাম বানিয়ে
    প্রিয়তমকে ভালোবাসার পত্র পাঠাবো।।

    কিছু দিয়ে আমি একটা আকাশ বানাবো
    সেই আকাশে মেঘের দল ছুটে বেড়াবে,
    কখনো চাঁদ জোছনা বিলাবে
    কখনোবা ঝাঁকে ঝাঁকে পাখিরা ছুটে ব…Read More

    9
    9 Comments
    • অনবদ্য! নীল আমার ভীষণ প্রিয়। শুভেচ্ছা নেবেন।

    • আকাশ আমায় শিক্ষা দিলো উদার হতে ভাইরে…।

    • কেমন যেন একটা মিষ্টি মন ভালো করে দেবার মতো কবিতা। অভিনন্দন।

    • @Drako Shajib নীল আমারো খুব পছন্দের।

    • মনটা একটু উতলা হয়ে উঠলো। ভালো লাগলো।

    • বন্ধু @Prithula Zaman নীল নিয়ে তাহলে একটি কবিতা হয়ে যাক।

    • চমৎকার কবিতা। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • @Drako Shajib কবিতা আর আমি!! গদ্য, প্রবন্ধ এর মাঝামাঝি কিছু একটা লেখার চেষ্টা করি এর বাইরে আমার হাত চালানোটা মুশকিল।

    • আমারো একি হাল বন্ধু। কবিতা লিখতে গেলে মাথা ভীষণ ফাকা হয়ে যায়। ছন্দ মেলাতে অর্থের গোলামাল হয়। কবিতা দিয়ে মনের ভাব প্রকাশে আমি বড়ই দুর্বল। তাই আর সাহস করিনা। এরচেয়ে গদ্য ঢের সহজ মনে হয়। কল্পনাকে সহজ ভাষায় বাক্যের পর বাক্যে জুড়ে দিলেই ব্যাস একটা গল্প হয়ে যায়। @Prithula Zaman

  • ৪/১১/২০২১
    “মেঘবাড়ি”-
    সুফিয়া লিপি

    মেঘের দেশে যাবো,
    আনমনে হারাবো।
    মেঘের ছুটাছুটি দেখে,
    মেঘ গায়ে মেখে;
    হবো মেঘবতী।।

    আকাশের গায়ে
    মেঘের নায়ে,
    ভেসে বেড়াবো
    আর দিক হারাবো।।

    আমায় ডেকোনা
    খুঁজে পাবেনা,
    মেঘেদের সাথে
    করে মিতালী;
    দুঃখ ঘুচাবো।।

    মেঘ আমাকে
    বলেছে ডেকে,
    ছেড়ে যাবেনা।।
    তাই মেঘেদের দেশে,
    আমি অবশেষে
    বাড়ি বানাবো।

    6
    2 Comments

Friends

Skip to toolbar