Profile Photo

সাইমূম ইভানOffline

  • Syed-Symoom-Anjum-Evan
  • Profile picture of সাইমূম ইভান

    সাইমূম ইভান

    4 years, 3 months ago

    # বন্ধু – এ-বি নেগেটিভ

    বন্ধু মানে হংস মিথুন
    শিশিরভেজা ঘাস
    বন্ধু মানে সুযোগ পেলেই
    ঢুকিয়ে দেওয়া বাঁশ

    বন্ধু মানে এক্বিন করা
    সপে দেওয়া জান
    বন্ধু মানেই চোখ বুজলেই
    বিধিয়ে দেয়া বান

    বন্ধু মানেই টক মিষ্টি
    নুনতা তেতো ঝাল
    বন্ধু মানে গোড়ায় গলদ
    এক্সপেয়ার্ড ভেজাল

    বন্ধু মানেই আড্ডা, হাসি
    একটুখানি রাগ
    বন্ধু মানেই হিপোক্রেসি
    গার্লফ্রেন্ড এর ভাগ

    বন্ধু মানেই ভোলার প্রসাদ
    নিকোটিনের টান
    বন্ধু মানেই ম্যাজিক মোমেন্ট
    গরম হওয়া কান

    বন্ধু মানে দুঃখের সাথি
    আড্ডাবাজি ফান
    বন্ধু মানে রঙ্গালয়ে
    জড়িয়ে ধরা গান

    বন্ধু মানে তুমুল ঝগড়া
    ন্যাচারাল হারবাল
    বন্ধু মানে খিস্তি খেউড়
    ফাটিয়ে দেওয়া গাল

    বন্ধু মানে বাকের ভাই আর
    বন্ধু মানে বদি
    বন্ধু মানেই চান্স পেলে
    ছিনিয়ে নেওয়া গদি

    বন্দু মানে যা খুশি তাই
    বন্ধু মানেই সেরা
    বন্ধু মানে অসময়ে
    হয়ে যাওয়া কেরা

    বন্ধু মানে আর কিছু না
    পিনিক নেয়া স্বাদ
    বন্ধু মানেই শত্রু বেশি
    পেইন নিয়ে বরবাদ

    বন্ধু ছাড়া অনেক কিছু
    হয়ে যাবে মিস
    বন্ধু এলে সব কিছুতে
    দিয়ে দেয় কিছমিছ

    বন্ধু মানেই সেন্টিমেন্টাল
    বন্ধু মানেই গুল
    বন্ধু মানে হ্যাভি মেন্টাল
    লাইফে চরম ভুল

    বন্ধু মানে অনেক কিছু
    বন্ধু এভরিথিং
    বন্ধুত্বের আগে কিন্তু
    থিংকিং থিংকিং

    7
    3 Comments

সৈয়দ সাইমূম আনজুম ইভান

শিল্পশ্রমিক

'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য'
Skip to toolbar