Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    আমার বাবার ঘামের গন্ধে বমি তোমার আসে,
    তোমার বাবার ঘাম হয়না, মেশক গন্ধে ভাসে।
    ————————————————————–
    আমার মা’র নতুন শাড়ী তোমার চোখের কাটা,
    তোমার মা’র আলমারি টা জামদানী তে ঠাসা।
    ————————————————————–
    আমার ভাইয়ের নতুন চাকুরী, হিংসে কেন কর?
    তোমার ভাইতো ভালই কামায় অযোগ্যতার পরও।
    ————————————————————–
    আমার বোনের বিয়ের সাজে ভেংচি কেনো কাটো,
    তোমার বোনতো মাশা আল্লাহ ভিক্টোরিয়া নাতো?
    ————————————————————–
    আমার মেহমান ঘরে এলে দুঃখ তোমার কিসে?
    তোমার পুরো গ্রাম যে খায় আমার ঘরে বসে?
    ————————————————————–
    আমার দাদা খাটাস বুড়ো, আমার দাদী বুড়ি,
    তোমার বংশে সবাই কি খায় হারবালেরই বড়ি?
    ————————————————————–
    আমার মেয়ে লক্ষী সোনা আমায় ভালবাসে,
    তোমার মেয়ে ও তোমায় পেলে স্বর্গ রাজ্যে ভাসে।
    ————————————————————–
    আমার মেয়েই তোমার মেয়ে হয়ে উঠে যেভাবে,
    আমার আপন কি তোমার আপন হয়না কোন ভাবে?
    ————————————————————–
    একটু ভেবে দেখোতো, হয়না কোন ভাবে?
    ————————————————————–

    দুই-চোখ – ০১/০৩/২০২২ (সকাল ১১ঃ৫৫)

    13
    10 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar