-
হে জলজ,
তোমার নামের জন্ম দিলাম এই প্রহরে ৷ যখন ঘুমন্ত অতীত এসে হাত বুলিয়ে যায় তোমার মনের বধুর রাঙা পায়ে ৷ যে লালে মল ঝমঝম করে বেজে চলেছে তোমার যৌবনবেলা ৷ যে সুরে আমি নেই কোনকালেই ৷ তোমার সোনা ব্যাঙটি কি আজো রবীন্দ্রসংগীত গেয়ে চলেছে পিপাসিত আস্ফালনে !! তোমার মুখের ঐ ফিকে নীল দাড়িতে আলতো করে চেপে রেখেছি আমার ভালোবাসা ৷ আজো আমাদের কন্ঠের একঘেঁয়ে নামতা পড়ার সুর মনে করিয়ে দেয় তোমার পাজরের কয়েকটা হাড় ভেঙে দিয়েছে ওরা ,আমার দৃষ্টিতে তাই লোনা জলের ক্ষত ৷ আমরা মরন খেয়েছি নিয়মমাফিক বেনিয়ম করে ৷ আমাদের গল্পের পৃষ্ঠাগুলো রেখে এসেছি বহুদুরের প্রাচীন সেই পদ্মপাতার উঠোনে ৷ তবু এই কুপমন্ডুকের সমুদ্রর ঢেউ, মেঘেদের জল ,তোমার নীল আজো জেগে থাকে আমার প্রাত্যহিক অবিনশ্বরে ৷11 Comments
Friends
ফজলে রাব্বী পূ র্ণ
@purnorabby
UTTAM KUMAR BISWAS
@uttamk
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rehana Akter
@rehanaakter
Nipun Chandra
@nipunch
তানভীর তীব্র
@tanvir3
মোখলেসুর রহমান
@mokhles
Masfi K
@masfi-mohammad
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin


সুন্দর গদ্য। অভিনন্দন।