-
🎈🎈ঘুম গাড়ি🎈🎈
চড়ে ঘুমের গাড়ি, চলেছি ঘুমের বাড়ি
জীবন আলোয় চক্ষু জ্ঞানে
প্রকৃতি শোভা, ধর্ম কর্ম
সব দিয়েছি ছাড়ি,
আলোর মাঝেও অন্ধ হয়ে
চলেছি ঘুমের বাড়ি।সময় ফোড়ে জীবন ধরে
করেছি শুধুই খেলা,
নিজ প্রয়োজন সিদ্ধি শেষে
ভাসিয়েছি ঘুমের ভ্যালা।
আলো-আঁধারীর অলসপুরে
চলেছে গাড়ি ঘুমের বাড়ি বিচিত্র সব খেলা,
জ্ঞান শূন্য প্রভাত বেলা
সন্ধ্যা হলেই ঘুমের খেলা
দায়িত্বহীন সুর বেহেলা,
সময় ঘড়ির বৃদ্ধ বেলা
ঘুমের ফসল শূন্য পেয়ালা।দিচ্ছি পাড়ি ঘুমের গাড়ি
রঙ্গ রসের খেলা,
সাদা কালোর আজব আসর
বসবে হিসাব মেলা।
জ্ঞান শূন্য জগৎ কূলে
ঘুম পড়েছি দায়িত্ব ভূলে,
দিয়ে পাড়ি ঘুমের গাড়ি
আসলো যখন আঁধার মূলে,
জীবন আলোয় চক্ষু জ্ঞানে
সব হারালো ঘুমের ভূলে।অনল।
10 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



অভিনন্দন।