Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • নিজেরে আজকাল কেমন যেন অপরিচিত লাগছে ঠিক আমি নিজেরই চিনতে পারি না|

    আয়না দেখতে গেলেও নিজেই চমকে যায় রূপের পিছনে আমি অন্য রূপ দেখি সেই একটা অপরিচিত ভাব সেজন্য আয়না দেখা বাদ দিব |

    আতরের শিশি ভেঙ্গে গেলে সুগন্ধ থাকে না তেমনি দিন দিন মনে হয় আমি আর নিজের মধ্যে নাই |

    পৃথিবীর মোহ এবং আমার নিজের জীবন নিয়ে বিতর্ক চলে ,এই বিতর্ক কোন মীমাংসা করে না ,শুধু বিবাদ করতে চাই ,আর সমাধান দিতে চাই আমায় গিলে চিবিয়ে খেয়ে |

    বিষণ্ণতা আত্মহরনে মাতোয়ারা হতে চাই কিন্তু আত্মহত্যা কাপুরুষরা করে আমি চাই সুপুরুষ হিসেবে বাঁচতে চাই |

    আমি বাঁচতে চাই যত বীভৎস ও বিস্ময়করভাবে ততটুকুই বাঁচতে চাই যতটুকু মৃত্যু আমাকে এড়িয়ে চলুক।

    আমি চাই স্বাভাবিক মৃত্যু আর মৃত্যুর আগে যেন সমস্ত দুঃখ ,হতাশা ,মরিয়া ভাব বিলুপ্তি পাক যেন |

    মানুষ বাঁচে একাকী মানুষের প্রতিনিয়ত লড়াই চলে বাঁচার জন্য মানুষ আসলে নিজের ভেতরেই নির্বাসিত থাকে।

    ক্রমাগত ভাবে একটা বয়স আসলে তখন এই অবস্থার সঙ্গে পরিচিতি হয়|

    এই যে চারপাশের এত মানুষের ভিড়ে যারা আমায় চিনে আমায় ডাকে কুশল জিজ্ঞেস করত; অথচ আমি জানতাম, তারা যাকে ডাকছে সে আমি না |

    সে মানুষটা সমস্ত ব্যর্থতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার চোখে ঘুম নেই, শুধু এক ধরনের ধ্বংসস্তূপ পড়ে আছে।

    কখনো মনে হয় আমার মধ্যে কোনো সন্ধি নেই।
    শরীরটা শুধু বহন করে নিয়ে বেড়াচ্ছে এক ক্লান্ত আত্মাকে, যে বহুদিন আগেই পৃথিবীর প্রতি আকর্ষণ হারিয়েছে।

    ইদানিং নিজেকে ভালো করে খেয়াল করতে গিয়ে দেখতে পায় আমার ভিতরে আরেকজন মানুষ বাস করে সে আমি না আমার চেয়ে সাহসী আমি যখন ভেঙে পড়ি, সে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে।

    আমি কান্না লুকাতে চাই, সে কান্নাকেই ঘৃণা করে সে প্রায়ই আমাকে বলে:

    এখনো বেঁচে আছো?
    তাহলে মৃত মানুষের মতো কেন হাঁটো?
    বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো।

    তার কথা শুনে মাঝে মাঝে মনে হয়, মানুষ আসলে এক শরীরে দুই বিপরীত প্রাণী বহন করে আমি জানি না আমার ভিতরের মানুষটা আত্মা, বিভ্রম, নাকি বহুদিন জমে থাকা ক্রোধ।

    শুধু জানি, সে আমাকে প্রতিদিন একটু একটু করে পুরোনো মানুষটা থেকে আলাদা করে দিচ্ছে।

    আর যদি কোনোদিন সত্যিই শান্তি নামে, তবে সে নিশ্চয় খুব অপ্রত্যাশিত হয়ে ধরা দিবে তবুও-তো আসবে আসলে ভোরের আজানের সময় আসুক সেই শান্তি|

    তখন শান্তির মাত্রা বেড়ে যাক,তখন হয়তো আমি প্রথমবারের মতো নিজের ভেতরে ফিরে যাব|
    এবং বহুদিন পর নিজেকেই চিনতে পারব একজন মানুষ হিসেবে |

    — মানুষ শেষ পর্যন্ত নিজের কাছেই নির্বাসিত হয়।

    বাসন্তীর অপেক্ষায় দিনরাত, বটবৃক্ষের পাতা ঝরে।
    “কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি”।

    2
    4 Comments
Skip to toolbar