-
সিরিজের নাম: শিকড়ের ভেতর রুদ্রের ক্ষতচিহ্ন
কেন অভিমান ভাঙানোর চেয়ে নীরবতা ভাঙানো কঠিন?মানুষের মন যেমন রহস্যময়, তেমনি প্রিয় মানুষের অনুভূতিও অনেক সময় আশ্চর্য রকমের দুর্বোধ্য হয়ে ওঠে।
কখন কী অনুভব করে, কী কারণে অভিমান করে, কিংবা হঠাৎ কেন নীরব হয়ে যায় সবকিছু সবসময় বোঝা যায় না আর আমার কাছে অভিমান ভাঙানোর চেয়ে এই নীরবতাই সবচেয়ে ভয়ংকর।
অভিমানে প্রত্যাশা থাকে এসো, আমাকে বুঝো, আমাকে থামাও ,তাই অভিমান ভাঙানো সম্ভব।
আমার কাছে অভিমান মানে সম্পর্কের ভেতরে থাকা একটি প্রতিবাদ,কিন্তু নীরবতা হলো সোনালি একটি সংসার গড়ে ওঠার আগেই তার সব স্বপ্ন, সম্ভাবনা ফাঁকা করে চলে যাওয়া।
হয়তো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ দূরত্ব দুটি শহরের মাঝখানে নয়, এর চেয়ে তখন সবচেয়ে বেশি দূরত্ব হয়ে ওঠে দুটি মানুষের আত্মিক সম্পর্কের মাঝখানে বাগড়া দেয় নীরবতা |যেখানে দুজনেই কথা বলতে চায়, কিন্তু কেউই প্রথম শব্দটি উচ্চারণ করে না।
আমার অন্তরের খুব প্রিয় মানুষ, তুমি যখন নীরব থাকো, তখন আমার মন এক অদ্ভুত ক্ষুধায় ভুগতে থাকে যেন হৃদয় অনশন করে বসে থাকে শব্দের অপেক্ষায়।হয়তো এ কারণেই অভিমান ভাঙানোর চেয়ে নীরবতা ভাঙানো অনেক বেশি কঠিন কারণ অভিমান এখনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার শেষ আবেদন, আর নীরবতা অনেক সময় সম্পর্ককে শেষ করে দেওয়ার প্রথম পদক্ষেপ।
—মানুষের ভেতরের মানুষ |
কলমে: মোঃ রুবায়েত রহমান রাফি |2 Comments
Friends
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
উত্তম কুমার
@uttamkumarpaul75
তিতা ফুল
@nadia1
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Pulock Sheth
@pulocksheth
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
Kaoser Ahmed
@kaoserahmed
Nayan Monir
@nayanmonir



nice