• আকাশের ক্যানভাস-সন্ধ্যার সত্য
    কবি ইমদাদ শাহ্
    আকাশের ক্যানভাস- নানা রূপ রঙ
    ফুরায়ে আসে জীবনের সব আয়োজন

    ধীরে ধীরে তাল লয় রোদ্দুর-রেখা
    আঁধারের লিখে ঐ মহাকাল লেখা
    যে সূর্য মেতেছিল সৃষ্টি ও সুখে
    সেও আজ ক্লান্ত-নত করো মুখে

    ব্যস্ত ধরনীর কোলাহল শেষে
    ক্লান্ত সূর্যটা ঘুমোয় স্তিমিত হেসে
    ধীরে ধীরে নামে আঁধার কালো
    নিভ…Read More

    5
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে, সন্ধ্যার এই গূঢ় সত্যগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • পড়তে পড়তে সন্ধ্যার নীরবতা অনুভব করলাম।

    • আপনার এই লেখাটিতে দিনান্তের বিদায় আর চিরন্তন সত্যের যে ছবি ফুটে উঠেছে, তা সত্যিই খুব গভীর ও হৃদয়স্পর্শী। প্রতিটি ছত্রে বিকেলের শান্ত মায়া আর জীবনবোধের যে টানাপোড়েন আপনি তুলে ধরেছেন, তা পাঠকমাত্রকেই বেশ ভাবিয়ে তুলবে। আপনি যদি বিষয়বস্তুর গভীরতাকে বজায় রেখে শব্দচয়নে আরও কিছুটা বৈচিত্র্য আনেন, তবে আপনার এই সৃষ্টিটি পাঠকদের হৃদয়ে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

    • কোলাহল শেষে নেমে আসা নীরবতার মাঝে কবিতাটি যেন আত্মার সঙ্গে একান্ত আলাপ……🖤

    • জীবনের সাথে থাকে জীবনের যোগ চমৎকার উপলব্ধি।

    • আমার খুব ভালো লেগেছে। আরও সুন্দর করে লেখবেন….

  • Profile picture

    শান্তির জগৎ* 🌿
    ✍️ _মোঃ মোক্তারুজ্জামান মোক্তার_

    শান্তির জগৎ সবার মোদের
    ছাত্র জীবন কালে,
    রং তামাশা আর যাই না করি
    আসে একেবারে।

    গড়বো জীবন – পড়বো বলে
    বিদ্যালয়ে পড়ি,
    ছোট বড় সবাই মোরা
    নিজের জীবন গড়ি।

    পড়া মোদের অন্ত হলে
    ফিরবো যখন বাড়ি,
    হৈ-হাল্লা মেতে মোরা
    করি দৌড়া দৌড়ি।

    ধুলো বালু ভরিয়ে গেল
    সারা অঙ্গে ভরা,
    করিয়ে…Read More

    1
    1 Comment
    • জীবনের শ্রেষ্ঠ আনন্দগুলো প্রায়ই শৈশবেই লুকিয়ে থাকে……🖤

  • শান্তির জগৎ* 🌿
    ✍️ _মোঃ মোক্তারুজ্জামান মোক্তার_

    শান্তির জগৎ সবার মোদের
    ছাত্র জীবন কালে,
    রং তামাশা আর যাই না করি
    আসে একেবারে।

    গড়বো জীবন – পড়বো বলে
    বিদ্যালয়ে পড়ি,
    ছোট বড় সবাই মোরা
    নিজের জীবন গড়ি।

    পড়া মোদের অন্ত হলে
    ফিরবো যখন বাড়ি,
    হৈ-হাল্লা মেতে মোরা
    করি দৌড়া দৌড়ি।

    ধুলো বালু ভরিয়ে গেল
    সারা অঙ্গে ভরা,
    করিয়ে…Read More

    1 Share
    2
    4 Comments
    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার কবিতার ‘নবীন জীবন শান্ত হবে, অমর হবে কাহিনী’ লাইনটা পড়ে শৈশবের কথাগুলো খুব মনে পড়ে গেল, সত্যিই অসাধারণ লিখেছেন!

    • চৈত্র-বৈশাখের হাওয়া আর আমের লোভ—ছোটবেলার একদম চেনা ছবি!

    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার লেখায় ছাত্রজীবনের দুরন্তপনা আর প্রকৃতির স্নিগ্ধ রূপগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনার এই সুন্দর ও সহজবোধ্য লেখনীধারা বজায় থাকলে সামনে আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন বলে আশা রাখি।

    • আমের লোভে গাছে ওঠা সেই দুষ্টুমির স্মৃতি…🖤

  • ধারাবাহিক কাব্যগ্রন্থ
    “নত”
    — মানিক কুমার সাঁজোয়াল

    ৩. নত অমাবস্যা
    নত আকাশে চাঁদের আলো মুছে দিয়ে নামে নিকষ কালো রাত,
    নত ঘাতকের মতো সন্তর্পণে এগিয়ে আসে মৃত্যুর অদৃশ্য হাত।
    নত আলোর সমস্ত উৎস নিভে গেছে এক নিমিষের ঝাপটায়,
    নত পৃথিবীর বুক কাঁপছে এখন পিশাচের তীক্ষ্ণ খরতায়।
    নত গাছের পাতায় পাতায় ঝরে পড়ে বিষাক্ত কুয়াশার কণা,
    নত এই রাত…Read More

    3
    9 Comments
    • Manik Kumar Sanjowal, আপনার এই বিংশতপদী কবিতাটা পড়ে বেশ গা ছমছমে একটা অনুভূতি হলো। অন্ধকার আর ভয়ের এই বিষয়বস্তুটা আপনি বেছে নিলেন কেন?

    • শেষ চরম এক বিধি।

    • অমাবস্যার রাতের ভয়ংকর পরিবেশটা পড়তে পড়তে বেশ অনুভব করলাম।

    • আপনার এই লেখায় ভয় এবং অনিশ্চয়তার যে গাঢ় আবহ ফুটে উঠেছে, তা পাঠককে খুব সহজেই রহস্যের এক অন্য জগতে নিয়ে যায়। প্রতিটি চরণের ছন্দময় গাঁথুনি এবং শব্দের ব্যবহার বেশ চমৎকার, তাই আপনার এই সৃষ্টিশীল যাত্রায় আরো অনেক নতুন লেখা আমাদের উপহার দেবেন বলে আশা করি।

    • অমাবস্যার আঁধারে আজ মানুষের ভেতরের অন্ধকারই সবচেয়ে স্পষ্ট……🖤

  • আসসালামুয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের মন্তব্য জানাতে চাই।আমার লেখাগুলো পড়ে আপনার বা আপনাদের কেমন মনে হয় মানে আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগে ? কোন কোন ক্ষেত্রে কিভাবে লিখলে ভালো হবে সেটাও জানাবেন দয়া করে। আসসালামুয়ালাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সাহিত্যের রসে থাকবেন।

    3
    8 Comments
    • ওয়ালাইকুম আসসালাম, আপনার লেখাগুলো পড়তে আসলে বেশ ভালোই লাগে। আমার মনে হয় আপনি যদি একটু ছোট ছোট বাক্যে মনের ভাব প্রকাশ করেন তাহলে লেখাগুলো আরো বেশি প্রাণবন্ত মনে হবে। এভাবেই নিয়মিত লিখে যান, আপনার পরবর্তী লেখাগুলোর অপেক্ষায় রইলাম।

    • সাথেই আছি, মঞ্চবন্ধু। শুভকামনা জানবেন।

    • Israt Jahan Iqra, আপনার লেখার মধ্যে যে আন্তরিকতা আর সাহিত্যের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে তা সত্যিই মুগ্ধ করার মতো এবং আপনি চাইলে বিষয়বস্তুর গভীরতা আরেকটু বাড়িয়ে নিজের সহজাত ভঙ্গিটিকে আরও চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • মনের নীরব কথাগুলো শিশিরের মতো কোমল হয়ে ঝরে পড়ে……🖤
      আমিও ভালো করে লেখার কৌশল শিখতে চাই

  • শরতের আকাশে মায়ের আগমন
    আদিত্য ভৌমিক
    তারিখ: ২৬/৯/২০২৬
    শরতের আকাশটা যেন সেদিন একটু বেশিই নীল ছিল। সাদা মেঘগুলো ভেসে যাচ্ছিল আপন মনে। মাঠের ধারে কাশফুল দুলছিল মৃদু বাতাসে। ভোরের শিশিরে ভেজা ঘাস আর চারপাশে ছড়িয়ে থাকা শিউলির গন্ধে প্রকৃতি যেন আপন মনে বলে উঠেছিল, মা আসছেন।

    কয়েকদিন ধরেই পাড়ার পূজামণ্ডপে ব্যস্ততা। কোথাও আলপনা আঁকা হচ্ছে, কোথাও ফ…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার পূজার দিনের কথা মনে পড়ে গেল। শরৎকাল আর ঢাকের শব্দের আমেজটা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, ছোটবেলার শারদীয় উৎসবের কোন স্মৃতিটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি গেঁথে আছে?

    • উৎসব শেষ হয়ে গেলেও অপেক্ষাটা শেষ হয় না।

    • শরতের স্নিগ্ধতা আর উৎসবের আমেজকে আপনি যেভাবে শব্দের মায়ায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী। বিসর্জনের বিষণ্ণতা আর পরের বছরের প্রতীক্ষার অনুভূতিটি পড়ার সময় নিজের অজান্তেই মনে এক গভীর প্রশান্তি অনুভূত হচ্ছিল। এমন সুন্দর লেখনী আমাদের সবার হৃদয়ে দোলা দিয়ে যায়, তাই আপনার কলম যেন নিয়মিত এভাবেই সচল থাকে।

    • শরতের শিউলি-গন্ধে মায়ের আগমন আর বিজয়ার বিষাদ…🖤

  • >> NEXA <<

    ঢাকা, ২০৪২

    সেদিন ঢাকার আকাশটা অদ্ভুতভাবে নীল ছিল।

    এমন নীল, যেটা ২০২৬ সালের মানুষরা হয়তো শুধু পুরোনো ছবিতে দেখত।

    বুড়িগঙ্গার ওপর দিয়ে delivery drone উড়ে যাচ্ছিল। রাস্তায় গাড়ি আগের তুলনায় অনেক কম। বেশিরভাগ কাজ ঘরে বসেই হয়ে যায়। স্কুলে বই নেই, খাতা নেই, এমনকি পরীক্ষার জন্য মুখস্থ করারও প্রয়োজন নেই।

    প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে…Read More

    2
    4 Comments
    • Asif Rahman, এই গল্পটি পড়ে সত্যি অন্যরকম এক ঘোর অনুভব করছি, বিশেষ করে “কিছু প্রশ্নের উত্তর দেওয়ার দরকার হয় না”—আপনার এই লাইনটি হৃদয়ে গিয়ে লেগেছে। প্রযুক্তির এই যুগে আমরা মানুষগুলো কি সত্যি দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি?

    • শেষ পর্যন্ত গল্পটা আসলে মানুষ হয়ে থাকার গল্প।

    • আপনার এই অসাধারণ লেখনীটি পড়ে আবেগ এবং চিন্তার এক দারুণ মিশেল অনুভব করলাম। প্রযুক্তির অরণ্যে মানবিকতার হারানো সুর খুঁজে পাওয়ার এই গল্পটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক এবং হৃদয়স্পর্শী। যন্ত্রের নিখুঁত যুক্তির চেয়ে মানুষের অবচেতন হৃদয়ের অযৌক্তিক ভালোলাগা বা দয়ার যে রূপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা এক কথায় মুগ্ধ করার মতো।

    • প্রযুক্তি যতই মানুষকে অনুকরণ করুক, কারণহীন ভালোবাসার কাছে তার সব অ্যালগরিদমই নীরব……🖤

  • অনুসন্ধান
    লেখক: নুর

    “ওহে কবি, বলতো দেখি জীবন কী?”
    কবি বলিলেন, “তা তো জানি না ভাই।
    যেই গানের সুর বারবার খুঁজিতে গিয়াও,
    খুঁজিয়া না পাই, জীবন বোধ করি তাই।“

    একথা বলিয়া কবি, থামিলেন কিয়ৎকাল।
    আবারো বলিলেন, “তবে অনুমান করি–
    জীবন বোধ হয় পথিকের কাছে অচেনা
    পথকে চিনিতে পারার দুর্গম এক পাড়ি।“

    আবার ও কবি নিঃস্ত্বব্ধ হইয়া ভাবিলেন…Read More

    5
    13 Comments
    • নুর, “জীবন বোধ করি তাই” – এই লাইনটা পড়ে আসলেই বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। জীবনের মানে নিয়ে কবির এই দ্বিধাগুলো আপনি কি নিজের বাস্তব জীবনেও মাঝে মাঝে অনুভব করেন?

      • অনুভব করি বলেই তো শব্দকল্পের জাল বুনতে পারি।

    • অসাধারন ❤️❤️❤️

    • জীবন নিয়ে আমাদের সবার উত্তরই আসলে “অনুমান করি”।

      • আর এভাবে অনুমান করতে করতেই জীবনের রহস্য উদঘাটনের চেষ্টা করতে থাকে সবাই।

    • নুর, জীবনের অসম্পূর্ণতাকে সুরের মূর্ছনায় তুলে ধরার এই শৈলীটি অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী। প্রতিটি স্তবকে জীবনের নতুন নতুন রূপক যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা পড়তে খুব ভালো লাগল, আপনার লেখনী এভাবেই এগিয়ে যাক।

    • অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগানোই জীবন।

      • জীবন বৈচিত্র্যময়। তাই এখানে যেমন আছে ভবিষ্যতের অনিশ্চয়তা তেমন ই আছে বর্তমানের ছোট্ট ছোট্ট সুন্দর মূহূর্ত যা জীবনের অর্জনের খাতায় মূখ্য না হতে পারে তবে খুব একটা গৌন নয়।

    • জীবন যেন অনন্ত অনুসন্ধানের সেই অচেনা পথ, যার প্রতিটি বাঁকে নতুন এক রহস্যের জন্ম হয়……🖤🖤

      • আর এই রহস্য টুকু আছে বলেই জীবন এতো আকর্ষনীয়।

    • জীবনের সহজ ও জটিল ব্যাখ্যা।

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Jubayer ahmed
    @jubayerahmed1
  • গান—শঙ্খবীণা

    কোন দেশে জন্মেছি আমি? একি আমার স্বাধীন জন্মভূমি?
    হায় হায় আমি জন্মেছি কোথায়!
    এরচেয়ে তো ভালো বলা যায়—আফ্রিকা—সাহারা মরুভূমি?
    কোন দেশে জন্মেছি আমি? একি আমার স্বাধীন জন্মভূমি?।

    নাই নাই—আমার ঘরে শান্তি নাই—দেশে শান্তি নাই—বলব কী?
    মরণ মারনের খেলা চলছে সারাবেলা!
    নিরাপদ নেই শিশু—নিরাপদ নেই নারী—না কিশোর-কিশোরী?
    কোন দেশে…Read More

    2
    5 Comments
    • নিরাপদ একটা দেশের আকাঙ্ক্ষাটা চমৎকারভাবে তুলে ধরেছেন

    • Azaha Sultan, আপনার এই লেখায় ফুটে ওঠা গভীর আক্ষেপ এবং অস্থির সময়ের চিত্রটি পাঠক হিসেবে আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রতিটি লাইনের ভেতর দিয়ে যে তীব্র আর্তনাদ প্রকাশিত হয়েছে, তা কিছুটা ছন্দময় বিন্যাসে সাজালে হয়তো এর আবেদন আরও জোরালো হতে পারে। আপনার এই সাহসী ও অকপট প্রকাশের ধারাটি এভাবেই অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

    • আমরা এমন এক দেশে জন্মেছি সেই দেশ এখন ভারতের কব্জায় এটা ১০০/ শিওর।

  • অপূর্ণতায় হারানো যৌবন
    কখন যে মোর প্রাণবন্ত যৌবন গেল চলে
    টাকার পিছে ছুটতে ছুটতে সময় গেছি ভুলে ।
    ইচ্ছেগুলো থমকে গেছে দায়িত্বের‌‌‌ বাঁধনে
    নিজের মতো হয়নি বাঁচা ব্যস্ততার কারনে ।
    দীর্ঘশ্বাস ছাড়িয়া দিলাম এই মনকে সান্তনা
    চাইলেই জীবনে সবাই সবকিছু পায় না ।

    বন্ধুরা সব ঘুরতে যেত,ডাকতো আমায় আয়
    শত আনন…Read More

    3
    11 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল, সত্যি বলতে আমাদের সবার জীবনের বাস্তবতা কি অনেকটা এরকমই নয়? গ্রুপে আরও অনেকের লেখা আছে, আপনি যদি সময় করে সবার পোস্টে একটু রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করেন তবে পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • বাহ দারুণ এক অনবদ্য লেখা লিখেছেন মনের গভীরে আপনার লেখা ছাপ দিয়ে গেলো,এক অনন্য অনুভূতির দরজায় যেহেতু আপনি আমার লেখায় অনুপ্রাণিত হয়ে লিখেছেন এজন্য আপনাকে একরাশ ফুলের শুভেচ্ছা জানালাম মঞ্চবন্ধু এভাবেই আপনি ও আমার সাথে থাকুন।

    • কত ইচ্ছে শুধু দায়িত্বের কারণে থেমে যায়!!

    • MD nahid Hasan, আপনার এই লেখাটিতে জীবনের ফেলে আসা দিনগুলোর প্রতি যে গভীর আবেগ এবং বিষণ্ণতার ছোঁয়া ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় প্রতিটি পংক্তিতে এমন ছন্দময় আবেগের বহিঃপ্রকাশ আপনার লেখনীকে ভবিষ্যতে আরও প্রাণবন্ত করে তুলবে।

    • মানুষ বেঁচে থাকে প্রাপ্তিতে নয়, হারানোর অর্থ খুঁজে পাওয়ার সাধনায়……🖤🖤

  • “দু মুঠো বৃষ্টি যে ভিজিয়ে দিতে পারে তৃষ্ণার্ত সাহারা,
    এক রাত্রির কিছু স্বপ্ন যেটা ছুঁয়ে দিতে পারে অসীম নীল আকাশ,
    উত্তাল সমুদ্রের কয়েকটি ঢেউ যেটা মিটিয়ে দিতে পারে দীর্ঘ ক্লান্তি,
    শিশিরের উপর ভিজা চালতা ফুল যে এনে দেয় মনে সৌন্দর্যের প্রতীক,
    ভোরের আলোয় সদ্য ফোটা একটি ফুল মুগ্ধ করবে মলিন প্রকৃতিকে”।

    — জুবায়ের

    4
    10 Comments
    • ওহ এতোটা ভালো ছন্দ ! আমি তো অভিভূত…

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর খুব দারুণ একটা প্রশান্তি অনুভব করলাম। প্রকৃতির এমন সুন্দর বর্ণনাগুলো আপনার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে।

    • শিশিরের উপর ভিজা চালতা ফুল অনবদ্য লেখা লিখেছেন।

    • অল্পতেই তৃপ্তি খুঁজে নেওয়ার একটা সুন্দর দর্শন আছে আপনার এই লেখাটার মধ্যে। ভালো লাগলো।

    • আপনার এই লেখাটির ‘শিশিরের উপর ভিজা চালতা ফুল যে এনে দেয় মনে সৌন্দর্যের প্রতীক’ অংশটি পড়তে দারুণ লেগেছে, যা প্রকৃতির অপার মহিমায় মন ভরিয়ে দেয়। সাহারা মরুভূমি থেকে আকাশের অসীমতা পর্যন্ত আপনার এই বর্ণনায় যে গভীর প্রশান্তি ফুটে উঠেছে, তা যেন অনেকটা জীবনের ছোট ছোট আনন্দের ছোঁয়ার মতো। আপনার এই নান্দনিক শব্দচয়ন সত্যিই প্রশংসনীয়, আপনি এভাবেই হৃদয় ছ…Read More

    • সামান্য সৌন্দর্য আর অল্প একটু স্বপ্নই কখনো কখনো ক্লান্ত জীবনের সমস্ত তৃষ্ণা মুছে দিতে পারে……🖤

    • আমার খুব ভালো লেগেছে। আরও সুন্দর করে লেখবেন….

  • অপূর্ণ সমীকরণ ”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৬শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​ স্টেশনের ঘড়িতে তখন রাত পৌনে একটা। প্ল্যাটফর্মের সোডিয়াম বাতিগুলোর হলুদ আলোতে হালকা কুয়াশার এক বিষণ্ণ আস্তরণ জমছিল। আর মাত্র দশ মিনিট পর শেষ ট্রেনটা এসে দাঁড়াবে।
    ​রাশেদ আর নাবিলা মুখোমুখি দাঁড়িয়ে আছে। চারপাশের কোলাহল ধীরে ধীরে নিভে আসছে, ঠিক যেমন নিভে আসছিল তাদের স…Read More

    3
    9 Comments
    • naznin shamim, আপনার লেখা ‘আমরা হারিনি নাবিলা, আমরা শুধু বাস্তবতার কাছে ঋণী ছিলাম’ লাইনটা পড়ে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম, সত্যিই খুব গভীর আর মন ছুঁয়ে যাওয়া একটা গল্প লিখেছেন আপনি।

    • সব ভালবাসার মিলন হয়না, এটা সত্যি কথা, কোনোটা পূর্নতা পায় আবার কোনোটা পায়না এটাই জীবনের খেলা।

    • ট্রেনটা চলে গেল, কিন্তু গল্পটা তো শেষ হলো না!

    • “আমরা হারিনি নাবিলা, আমরা শুধু বাস্তবতার কাছে ঋণী ছিলাম” – এই পঙক্তিটিতে সম্পর্কের গভীর আর এক অব্যক্ত যন্ত্রণার চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে। আপনি চাইলে দৃশ্যপটে আরও কিছু নীরব মুহূর্ত যোগ করে অনুভূতিগুলোকে আরেকটু গভীর করতে পারেন, যা আপনার লেখনীকে পাঠকদের হৃদয়ে আরও দীর্ঘস্থায়ী করবে।

      • আমার প্রিয়৷ বন্ধু সোনাই, তোমার কথা মাথায় রেখে কমিটেড হলাম তোমাদের প্রত্যাশা আমার লিখনীটা আরো পরিসরকরবো, ♥️♥️

    • কিছু ভালোবাসা মিলনে পূর্ণ হয় না, বিচ্ছেদের নীরবতায়ই তারা চিরকাল অপূর্ণতার পূর্ণ অর্থ হয়ে বেঁচে থাকে……🖤

      • সহমত পোষণ করলাম,ভালো থেকো বন্ধু, নিরন্তর শুভকামনা 🌹🌹

  • জুলুমবাজি

    মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    ওই তীর্থের কাকিনি, আর বাড়াও না কদম নহি আমি ক্ষান্ত, এক বিন্দু মম রক্ত দিতে পারি দেব, তব ঋণে হবো মুক্ত ঝঞ্ঝাটে নহি আমি, হব একদিন উন্মুক্ত।

    এ সংসারে বহনকারী তুমি, তা আমি মানি তবে কেন জুলুমবাজি, অনুজ এখন আমি করনা আর বাড়াবাড়ি, চিৎকারে ফেটে মরি এ যে দম মোর, হবে চির বন্ধ।

    ওই হিসাব তুলে ধর, এখন না ন…Read More

    2
    4 Comments
    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার কবিতার প্রতিটি লাইনে প্রতিবাদের যে দারুণ তেজ ফুটে উঠেছে তা সত্যি খুব ভালো লেগেছে। সব মিলিয়ে শব্দচয়ন আর ভাবনার প্রকাশ বেশ শক্তিশালী হয়েছে। আপনার মতো অন্য সবার লেখাতেও লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো অনেক বেশি জমজমাট রাখার অনুরোধ রইল।

    • ভাষাটা বেশ তীব্র

    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার লেখা “অগ্নি পিণ্ডু আমি ছারখার করে দিব তব ঐশ্বর্যের গর্ব” পঙক্তিটিতে প্রতিবাদের যে জোরালো রূপ ফুটে উঠেছে তা সত্যিই দারুণ। বিষয়বস্তুর সাথে মিলিয়ে ছন্দ বা শব্দের বুনন আরও কিছুটা সাবলীল করার সুযোগ নিলে আপনার ভাবনার গভীরতা পাঠকের হৃদয়ে আরও বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়।

    • অত্যাচারের শৃঙ্খল ভেঙে ক্ষুব্ধ কণ্ঠে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে…🖤

  • নির্বাক, প্রশান্ত ধারায় আকাশের দিকে তাকিয়ে আছে আনমনে যেনো,
    কখনো দেখা হয়নি, দেখিনি চোখদুটোও কখনো, কিভাবে বুঝবো তাকে,
    শুধু বলেছি কথা, ভালোলাগা, জীবনচরিত জীবনাদর্শের মতবিনিময়।
    এ থেকেই যতটুকু ভালোলাগা, ভাবনা কল্পনাকথা বলছি আজ,
    স্রস্টার রঙে রঙিন করেছেন নিজেকে, সেই রঙের আলতো আভা পরেছে আমার চোখে, সেই রঙে প্রশান্তি বইছে,
    বইছিল আনন্দধারা ধীরে…Read More

    4
    5 Comments
    • Dewaan Afraa, আপনার লেখাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো। শব্দের বুননগুলো একদম মনের মতো হয়েছে আর পুরো অনুভূতির প্রকাশটা অনেক সুন্দর ছিল। ইশ্বরকে খোঁজার এই জার্নি নিয়ে আপনার চিন্তাভাবনাগুলো বেশ ইউনিক মনে হলো।

    • স্রস্টার রঙে রঙিন করেছে নিজেকে ।

    • তাকে দেখা হয়নি, অথচ তার ভাবনার রঙ চোখে লেগে গেছে—ভাবনাটা বেশ সুন্দর।

    • Dewaan Afraa, আপনার লেখায় স্রষ্টার প্রতি গভীর অনুরাগের যে স্নিগ্ধ চিত্র ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক নির্মল প্রশান্তি ছড়িয়ে দেয়। এই নান্দনিক ভাবনার সাথে যদি শব্দচয়নে আরও কিছুটা মিতব্যয়িতা আনা যায়, তবে আপনার প্রতিটি অনুভূতির প্রকাশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং আপনার লেখনী নিয়মিত চর্চায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক।

    • স্রষ্টার রঙে রাঙা এক আত্মার সৌন্দর্য, নীরবতারও ভাষা হয়ে হৃদয়ে প্রশান্তি ছড়ায়……🖤

  • স্রষ্টার ইশকে ডুব

    যদি তুমি স্রষ্টার ইশক বুঝতে চাও
    তাহলে,তোমাকে ত্যাগি হতে হবে
    যার জীবনে ত্যাগ বেশি,নির্মমতায়
    তার হৃদয়ে,প্রভু জাগ্রত,উদারতায়
    পাহাড়ের চূড়ায় উঠতে,যেমন করে
    সাহসীকতায়,ভয়কে করতে হয় জয়
    মহান রবের সেই,ইশক বুঝতে হলে
    নানা প্রতিকূলে,তব ডুব দিতে হয়!
    স্রষ্টার হতে চাও,নিজেকে প্রস্তুত করো
    একের পর এক,নতুন করে ভাঙতে,
    চোখ…Read More

    5
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “চোখের জলের,উতাল পাতাল সেই বিরহের সাগরে ডুব সাঁতার কাটতে!” – লাইনটা ভীষণ গভীর এবং দারুণ লেগেছে। আপনার লেখাটা পড়ে মনে অনেক প্রশান্তি কাজ করছে, সত্যিই খুব সুন্দর লিখেছেন। গ্রুপে অন্য সবার লেখাতেও একটু সময় নিয়ে রিঅ্যাকশন বা কমেন্ট দিয়েন, তাহলে আমাদের কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।

    • মাওলা আমি তোমার সেই ইশক চাই।

    • “স্রষ্টার ইশক বুঝতে হলে”— শুরুটাই মনযোগ কেড়ে নিলো

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটিতে স্রষ্টার প্রতি অনুরাগের যে গভীর আকুতি এবং বিরহের যে চিত্র ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও আধ্যাত্মিক উপলব্ধির ছোঁয়া দিয়ে যায়, তাই আপনার এই সুন্দর লেখনীটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আপনি নিয়মিত চর্চা চালিয়ে যেতে পারেন।

    • ত্যাগের অশ্রুতে যে হৃদয় নিজেকে ভাঙে, স্রষ্টার ইশকের গভীরতা কেবল সেই হৃদয়ই উপলব্ধি করতে পারে……🖤

  • হৃদয়ের শক্তি
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    হৃদয়ে যাকে দিয়েছি ঠাঁই
    তারে কি কখনো ভোলা যায়
    যারে আত্নায় মিশায়েছি
    সে কি বাঁধন ছিঁড়বে হায়!

    ওগো সখী প্রাণের বঁধুয়া
    আমার বুকে তোমার বাস
    সকাল-সাঁঝে হৃদয় মাঝে
    পাই আমি তোমার আভাস।

    যে ভালোবাসে মনের টানে
    সে ভালোবাসা মুছে যায় না
    বঁধুয়া গো বাধা আসবেই
    তবু ভালোবাসা দেবে হানা।

    ছিঁড়তে গিয়ে বাঁধ…Read More

    5
    7 Comments
    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর আর আবেগী হয়েছে। হৃদয়ের টান যে কত গভীর হতে পারে তা আপনার শব্দচয়নে দারুণ ফুটে উঠেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, এতে সবাই মিলে বেশ প্রাণবন্ত একটা পরিবেশ তৈরি হবে।

    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর আর আবেগী হয়েছে। হৃদয়ের টান যে কত গভীর হতে পারে তা আপনার শব্দচয়নে দারুণ ফুটে উঠেছে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, এতে সবাই মিলে বেশ প্রাণবন্ত একটা পরিবেশ তৈরি হবে।

    • ভালোবাসার পথে বাধা আসবেই, কিন্তু ভালোবাসা থেমে থাকে না

    • আপনার এই লেখায় হৃদয়ের গভীর আকুতি ও অনুভূতির যে দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে তা এক কথায় অতুলনীয়। ছন্দের সাবলীল প্রবাহ আর আবেগের প্রতিটি নিবিড় মুহূর্ত পাঠককে মুগ্ধ করে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা নিয়মিত বজায় রাখার অনুরোধ রইল।

    • হৃদয়ের গভীর টানই তো প্রেমের অমোঘ শক্তি……🖤

    • প্রেম ছাড়া নেই তো উপায় ্

  • নিঠুর সময়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মানুষ নিয়েই কারবার
    চলছে সংগ্রাম দরবার
    পাখিদের কুহুতান
    শত বিজয়ের গান
    বাজেনা বাজেনা আর
    দেখি বিষাদের পারাবার।

    চাই ভাবনার অবকাশ
    পরে থাকে শুধু পরিহাস
    নেই আর সেই মানবতা
    খুঁজে ফিরি আজ সরলতা
    ভেঙে ভেঙে নিঠুর সময়
    দেখি জীবন বিষাদময়।

    মানুষ নিয়েই বারবার
    তুলি পতাকা মানবতার
    কেউ নয় দাঁড়াবা…Read More

    2
    5 Comments
    • আপনার কবিতার “খুঁজে ফিরি আজ সরলতা” লাইনটা একদম মনের মতো হয়েছে, সত্যি বর্তমান সময়ে এমন সহজ-সরল অনুভূতির ভীষণ অভাব।

    • মানবতার কথা সবাই বলে, কিন্তু মানবতাটা বাস্তবে কোথায়?

    • আপনার লেখা প্রতিটি পঙক্তিতে জীবনের কঠিন সত্য এবং বিষাদের সুর যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি যদি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা বা মন্তব্য জানান, তবে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • মানবতার ক্ষয়ে সময় আজ বিষাদের আয়নায় নিজের মুখ দেখছে……🖤🖤

  • Load More Posts
Skip to toolbar