-
মনের নির্বাসন
——————–
মন কে বলে দাও সুমনা,
মন নেই যে আর হৃদয়ে !
ভালোবাসার অভিশাপে
চলে গেছে নির্বাসনে
সেই মন মনের গহিন বনে।
যে সুন্দর সতেজ মন
সর্বদা হ্যাঁ বলতে চাইতো
ভালোবাসাই ছিলো পছন্দ;
ষড়যন্ত্রের শরাঘাতে
ক্ষতবিক্ষত রক্তাক্ত অভিমানি
সেই মনটি না বলতে বলতে
হারিয়ে গেছে অজানায়।
শোন সুমনা, মনে মনে-
কি মনে বলবো তোমায় ?
যে মন মনের লাল গোলাপে
সারক্ষণ ভালোবাসায় ভাসতো;
সেই গোলাপী মন
মধ্য নিশিথেৱ নিঃশব্দে একাকী !
মনে নেই সুমনা !
যে মন উৎসবে আনন্দে
খেলার মাঠে, আড্ডায় হোস্টেলে-
পিকনিকে, ভ্রমনে পাহাড়ে-
কোন হেমন্তে সমুদ্র স্নানে;
খোলা মনে প্রাণবন্ত ছিল উচ্ছল,
সেই মন গেছে হারিয়ে-
নিথর নিঃসঙ্গের তিমিরে হারায়ে।
মন কে শুনিয়ে দাও সুমনা,
আনমনা সেই মন অগোছালো বনে-
ঝড়া পাতার মর্মর শব্দ শোনে
গলাৱ গানেৱ সুৱ গত হয়েছে কবে !
বলে দাও হাসি মুখে সুমনা,
এ মন যেন মুছে ফেলে মন থেকে-
চিরতরে অচেনা হয়ে যাক চেনা মন
হৃদয়েৱ ভালবাসা থাক হৃদয়ে
এক মনে যেতে দাও এই মন নির্বাসনে।
—-উত্তম, মার্চ 10, 2022.7 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



“মনে মনে এক না হইলে মিলবে নায় ওজন”