-
বিপ্লবী বসন্ত
——————
যদি জানতে চাও ফাগুনেৱ পলাশ
ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারী-
বলবো আমাৱ চেতনা ভাষাৱ মাস।
বলবে, বসন্তেৱ ৱক্তিম লাল পলাশ;
আমি বলবো অগ্নিঝড়া উত্তাল মার্চ-
বজ্ৰকন্ঠে বাঙ্গালীর বিপ্লবী মহাকাব্য,
বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণের ৭ই মার্চ।
দক্ষিণা দুয়ারে তোমার বসন্ত বাতাস
সেই রাত বসন্ত অমানিশা কালোরাত;
বুলেটে বাঙ্গালীর বুক বিদীর্ণ রক্তাক্ত-
বিষাদ বসন্ত, কান্না হাহাকার নিঃশ্বাস
বাঙ্গালী নিধনের ভয়ঙ্কর পঁচিশে মার্চ।
এ বসন্ত ফুল, কোকিল, কুহুতান মাস
সেই বসন্ত জয় বাংলা শ্লোগানে মুখর-
স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা
সেই রক্তিম সূর্য্য সকাল ছাব্বিশে মার্চ।
চির স্মরণীয় বরণীয় বীর বিপ্লবী বসন্ত;
বাহান্নর বসন্তে রক্তে রাঙানো বর্ণমালা-
একাত্তুরের উর্মী অগ্নিঝরা উত্তাল বসন্ত
সবুজ সূর্য্যের সংগ্রামী বসন্ত বাঁধনহারা।
—উত্তম, মার্চ 13, 2022.8 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



চমৎকার!