Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 3 months ago

    কবি:মুহাম্মদ আল- মামুন
    তারিখ:১৪.০৩.২২ইং
    কবিতা:
    ভেবোনা তোমায় আমি খুঁজবো (৫)
    ———————————————
    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    জীবনের শেষ বেলায় পাশে পাবার প্রবল ইচ্ছে হলেও
    একা চলার সমস্ত আয়োজন করে রাখবো
    তবুও! তবুও! তোমার অপেক্ষায় থাকবো না।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    আমার বিদায় বেলায় কেউ একজন ফুল হাতে কাঁদুক
    শব যাত্রার পিছু চিৎকার করতে করতে হামাগুড়ি খাক
    তা কখনোই চাইবো না! নিজেকে নিজেই সান্তনা দেবো।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    সবাই যখন চলে যাবে আমায় একলা রেখে
    তুমি হয়তো দূরে দাড়িয়ে একলা কেঁদে যাবে
    তোমার কান্নায় ঘুম ভাঙ্গবে হয়তো! তবুও ডাকবো না।

    ভেবোনা তোমায় আমি খুঁজবো!
    ঘুট্ ঘুটে অন্ধকার ঘরে একাই বয়ে যাবো ওপারের তরী
    মনের ব্যাকুলতা তোমার সাঙ্গ খুঁজবে হুরের মেলায়
    তবুও! নিজেকে আড়াল করে রাখবো,খুঁজবো না তোমায়।

    10
    20 Comments
Skip to toolbar