Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 8 months ago

    বৃষ্টি চাই এখন

    অনেকদিন হলো বৃষ্টি চাইছে মন ;
    কোথাও কি মেঘ করেনি-এমন?
    সকাল থেকে সন্ধা নিস্ফল
    ভেতরে কর্মহীন আগুন!
    অচিন্তনীয় ভাবে কবি অশ্লীল!
    সেখানে নিরন্ন বৃষ্টি কখন;
    মানুষের আয়নায় দেখা যাক
    কবিতার নদী, থেকে জলে,
    সময় ওপারে, বৃষ্টি চাই এখন।
    অনবদ্য এক সিম্ফনি বৃষ্টির গান
    যেখানে বৃষ্টি নামে যখন – তখন।

    নির্মল বাতাসে ঠান্ডা দেহমন
    নির্জন মাঠে নেমে বাদল সমঘন
    চাতুরী নেই কোথাও, হাওয়া বদল
    হলেই বদলায় যে মন! আমার
    বড়ো ইচ্ছে চাই নিজের জংশন।
    ইতিহাস ঝুড়ি থেকে জন্ম তারিখ,
    ভুলে জন্মান্তরে মানুষ চাই
    এখন মানুষ বৃষ্টি চায়!
    সকলের শান্তি প্রয়োজন।

    যুদ্ধ, রক্ত আর কতো
    শাসকের ইচ্ছে মতো,
    কতো আর শক্তির উপাসনা
    সবাই মরবে হবে সময় যখন
    এখন মানুষ ক্লান্ত,
    সকলের বৃষ্টি প্রয়োজন।

    6
    10 Comments
Skip to toolbar