Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 6 months ago

    সোহরাওয়ার্দীর জন্য শোকগাঁথা
    ———————————————-

    সোহরাওয়ার্দীর কাটা গাছ গুনে যাব ঠোঁট-চাপা কান্নায়
    ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভরে দেব ছোট্ট গাছের চারায়।
    অবশেষে খাইবার গিরিপথ ধরে ঐ আদ্দিস আবাবায়
    বৈকাল হ্রদ পেরিয়ে ভলগা নদীর সবুজ অববাহিকায়
    আটলান্তিক পার হব সাতরে- কলোরাডোর ঝর্ণাধারায়
    মঙ্গল-প্লুটো পার হয়ে সৌরজগতের শেষ সীমানায়।
    প্রশান্ত মহাসাগরের তলদেশে মারিয়ানা ট্রেঞ্চের ঐ খাদে
    বৃক্ষ বুনে যাব শুধু সোহরাওয়ার্দীর এই ক্ষুদ্র উদ্যান বাদে।

    সেখানে হবে প্রশস্ত খাবার জায়গা- পাথুরে বেঞ্চি নির্মম
    শতবর্ষী ঐ সবুজ উদ্ভিদের তরে সেথা জায়গা বড় কম।
    ফুলের গাছে ছেয়ে যাবে মাঠ, পাবে নব-জন্মের বৈভব
    ঝালর বাতিতে সজ্জিত হবে শহর সে এক মহান উৎসব।
    আমি, উদ্ভিদ লাগাতেই রব লক্ষ তারার ঐ এনড্রোমিডায়
    অক্লান্ত-অনন্ত কাল ধরে, দেখি আমারে কে বাধা দেয়?

    1 Share
    16
    17 Comments
    • বৃক্ষ নিধন মানব জাতির জন্য অভিশাপ। আমরা গাছ কাটবো না। অভিনন্দন কবি।

    • সবুজ বাচাতে আপনার অনবদ্য কবিতা খুব ভাল লাগলো। চলুন একটি গাছের বিপরীত দশটি গাছ রোপণ করি। এই সুন্দর ধরনী গড়ে তুলি সবুজ সুন্দর নির্মল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 July 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 October 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অক্লান্ত-অনন্ত কাল ধরে, দেখি আমারে কে বাধা দেয়?— এগিয়ে যান কবি। আমরাও সাথে আছি।

    • এডিটর’স চয়েস হিসেবে অভিনন্দন

    • Want to see better writing

    • শুভেচ্ছা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 February 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অনেক সুন্দর। অভিনন্দন।

    • অভিনন্দন।

    • হোসেন শহীদ সোহরোয়ার্দী, ইতিহাসের উজ্জল এক তারকা। শুভেচ্ছা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 15 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমি, উদ্ভিদ লাগাতেই রব লক্ষ তারার ঐ এনড্রোমিডায়
      অক্লান্ত-অনন্ত কাল ধরে, দেখি আমারে কে বাধা দেয়? অনবদ্য

    • শুরু থেকে…অক্লান্ত-অনন্ত কাল ধরে, দেখি আমারে কে বাধা দেয়?চমৎকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar