-
বঙ্গবন্ধু (১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে)
হে মোর সাহসী নেতা
নির্ভিক স্বাধীনচেতা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
আমরা আজও তোমার স্নেহের কাঙালী
তুমি মোদের জাতির জনক, অভীক কর্ণধার
তোমার সন্মোহনী কথামালায়
সবুজ ঘাসের আঙ্গিনায়
কৃষক, শ্রমিক, যুবক বৃদ্ধ, কুমার, কামার
একদিন হয়েছিল এক, পাড়ি দিতে বিশাল পাথার
বুকে নিয়ে স্বাধীনতার মন্ত্র
তুলে নিয়েছিল অস্ত্র
ছিনিয়ে এনেছিলো বিজয়ের কন্ঠহার
আজ থেকে এক শত দুই বর্ষ আগে
বাইগার তীরে
তাল, তমাল, হিজলগাছের ভীরে
টুঙ্গিপাড়ার নীড়ে
চোখে মেলেছিলে তুমি মাতৃক্রোড়ে
কী নিবিঢ় প্রত্যয় ছিল তোমার পাপড়ি পাতার গভীরে
কৈশোর থেকেই বুকে ছিল স্বপ্ন
অনির্বাণ চেতনায় হয়ে নিমগ্ন
দিতে বাঙালীর যোগ্য অধিকার
নিয়েছিলে এ দেশ গড়ার দীপ্ত অঙ্গীকার
মুক্তিকামী মানুষের ভালবাসার অতলে
হয়েছ বঙ্গবন্ধু সারা বিশ্বের পরিমন্ডলে
বায়ান্ন, চুয়ান্ন, আটান্নর আন্দোলনে
ছেষট্টি, উনসত্তর এর গনঅভ্যুখানে
বারবারই হয়েছ আহত
আপনারে করেছ ক্ষত বিক্ষত
তবু স্বাধিকার চেতনায়
অপূর্ব দূরদর্শিতায়
বাঙ্গালীরে দিয়েছ নেতৃত্ব
সন্মোহনী চেতনায় করেছ উদ্বুদ্ধ
থেকেছ অবিচল ন্যয়ের পথে
করোনি আপোস অন্যায়ের সাথে
তোমার ত্যাগের প্লাবন
দিয়েছে বাঙ্গালীরে স্বাধীনতার উজ্জীবন
কারান্তরালে হয়েছ ক্ষতবিক্ষত
তবু লক্ষ্য থেকে হওনি চ্যুত
ধরে রেখেছিলে স্বাধীনতার তন্তু
তাইতো তুমি বাঙ্গালীর বঙ্গবন্ধু
হয়েছ একাকার বাংলার দুখী মানুষের ব্যথায়
তোমার আত্মদান আজও মোদের কাঁদায়।।(মায়ের অসুস্থতার কারণে তুলট ও অন্য পরিমন্ডল থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা)
10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



ভালো লিখেছেন।