-
জীবনটা বড় স্বল্প পরিসরের। এই মুখরিত জীবনের বাঁকে বাঁকে এত বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় মানুষকে! কাঁটাভরা জীবনের কিছু কিছু প্রহর অনিন্দ্য আনন্দে প্লাবিত হয়। আবার স্বাভাবিক নিয়মের বিষন্নতা ছাড়াও কোন কোন মূহূর্ত গূরত্বহীন কারণে বিষন্নতায় ছেয়ে যায়।
প্রত্যেক মানুষকে প্রথম থেকেই অন্য মানুষের সাথে আচরণগত আন্ত:ক্রিয়ার স্বাভাবিক তরঙ্গ বজায় রাখতে হয়। প্রথম থেকেই উর্ধ্বগতিতে থাকলে তারপরে নিম্নগতিতে ধাবমান হলে , সেই ধ্বসের ধাক্কা অনেকেই সহ্য করতে পারেনা।প্রত্যেক মানুষ যত দৃঢ় অবস্থানেই থাকুক না কেন তার প্রাপ্যতা গুলো নিজের সীমানায় রাখতে হয়। কৌশলে, বলপ্রয়োগে বা প্রভাবিত করে কারও কাছ থেকে অতিরিক্ত কিছু অর্জন করা উচীৎ নয়।
জীবনটা স্বাভাবিক ধারায় ধাবিত হতে হতে অনেক সময় বক্রতার চক্রে জড়িয়ে যেতে পারে। এ ক্ষেত্রে ধৈর্যচ্যুতি ঘটলে হবেনা। সহিষ্ণুতার সাথে ঝড়োবাতাসকে মোকাবিলা করতে হবে। কেবলমাত্র বাবা মা, বেশী হলে ভাইবোন কিংবা একান্ত প্রিয়জন (স্বামী কিংবা স্ত্রী), এছাড়া কারও কাছ থেকে গগনচুম্বী প্রত্যাশা করা উচীৎ নয়। অনেক সময়ে প্রিয়পরিমন্ডল থেকেও মানুষকে আহত হতে হয়। তাই মানসিক শক্তি দৃঢ় করে নিজের অবস্থান সুসংহত করার প্রয়াস অব্যাহত রাখতে হবে।
সকল পরিস্থিতিতে সরল পথ অবলম্বন করা উচীৎ। কোন পরিস্থিতিতেই নৈতিক মূল্যবোধ বিসর্জন দেয়া উচীত নয়। সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে যেন প্রতিকূল বাতাসে তা এলোমেলো না হয়।
মানুষকে তার আমিত্বের ভালবাসাকে বাঁচিয়ে রাখতে হবে। সৃষ্টিকর্তার দেয়া মানুষের জীবন এত ক্ষূদ্র নয় যে কোন কিছুর চ্যুতি বা প্রাপ্তির স্খলনেই সবকিছু বিসর্জন দিতে হবে।
প্রত্যেক মানুষকে সমভাবে গূরত্ব দেয়া উচীত অর্থাৎ সকলের ক্ষেত্রেই নিয়ম ও যোগ্যতার নিরিখে একইভাবে মূল্যায়ন করা উচীৎ। কারও সম্পর্কে অহেতুক মন্দ ধারণা করা বা কাউকে ক্ষুদ্র করে দেখার প্রয়াস খেকে বিরত থাকা উচীত। কারণ কারও নীরবতা তার ভদ্রতা হতে পারে, দূর্বলতার আচ্ছাদন নয়।
প্রত্যেক মানুষকে পরিশুদ্ধ হতে হলে ভালভাবে আত্মমসালোচক হতে হবে । পরনিন্দার পরিবর্তে গঠনমূলক সমালোচনা করতে হবে যা সুপরিবর্তন আনতে সক্ষম।
কোন মানুষই নিখুঁত নয়।। তার ভুলগুলো সীমার মধ্যে থাকলে তাকে নমনীয়তার সঙ্গে সংশোধনের সূযোগ দিতে হবে, ভুলের অজুহাতে কাউকে বারবার বিদ্রুপ করে তাকে বিব্রত করা উচিৎ নয়।
মানুষের সবচেয়ে বড় শত্রু ঈর্ষা, লোভ ও অহংকার। কষ্ট হলেও আমাদের সবাইকে স্রস্টা যেন এসব থেকে মুক্ত থাকার এবং আচরণে ও কাজের আঙ্গিকে সবার প্রতি সমান ভালবাসা প্রদর্শনের শক্তি দেন। আমিন। ভালবাসা অফুরান সবার প্রতি।
12 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



সুন্দর ভাবনা আমাদের সুন্দর করে তুলুক। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।