Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 3 months ago

    মৃত মানুষদের ইতিহাস
    ——————————
    “বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ”
    -এই শব্দটা পেলেই আমি ঘরের উত্তরের জানালা খুলে দেই।
    প্রতিবারই দেখি একটি লাশ নামানো হচ্ছে কবরে।
    উত্তরের জানালার দেওয়াল ছুঁয়েই আমার মহল্লার প্রাচীন কবরস্থান।

    আমি প্রায়ই গভীর রাতে গোপনে,
    পরিচিত-অপরিচিত মৃত মানুষের নতুন কবরে গিয়ে বসে থাকি কিছুক্ষণ।
    কখন যে কবরে কান পাতি-টেরও পাইনা!

    আমি আসলে একটি ইতিহাসে কান পাতি,
    -একজন মানুষের সারাজীবনের নিজস্ব অদ্বিতীয় সভ্যতার ইতিহাস।
    পাওয়া-না পাওয়ার, সুখ-দুঃখের, বিশ্বাস-অবিশ্বাস, আর সম্মান-অসম্মানের ইতিহাস,
    সাথে সেই মানুষটির জন্মের আর মৃত্যুর ইতিহাস।

    মাঝে মাঝে আমার বুকের ভেতর শো শো শব্দে রাতের নির্জনতা ভেঙে অনুভব করি
    -একটি জীবন্ত ‘শিশু কবরের’ উল্লাস।

    অদ্ভুত এক ঘোর লাগে তখন,
    -খুব জানতে ইচ্ছা করে,
    কেমন আছেন সদ্য মারা যাওয়া কবরের মানুষটি?
    আশ্চর্য, ভীত না আনন্দিত!
    খুব বলতে ইচ্ছে করে,
    -‘’আপনার মৃত্যুতে আমি ব্যথিত”
    কখনো মনে হয়,
    -এই মানুষটি নিজের মৃত্যূতে হয়তো আনন্দ পেয়েও থাকতে পারেন!
    তাই শুধুই বলি,
    -‘আপনার ইতিহাসের সাথে
    আমার ইতিহাসের একদিন দেখা হবেই।’

    আকাশের দিকে তাকিয়ে বিড়ালের মতো হেলে-দুলে হাঁটতে হাঁটতে ঘরে ফিরি।
    খুঁজে পাই আমার পূর্বপুরুষদের আর বাবা-মার জন্ম-মৃত্যুর ইতিহাসের পাতা,
    মনে হয় ওনারা আকাশে হাওয়ায় ভেসে ভেসে গল্প করছেন।

    আসলে রাতের আন্ধকারে আমি মৃত মানুষের নতুন কবরে-
    আমার ভয় রেখে আসি খুব গোপনে,
    – জীবিত মানুষ হয়ে গোপনে কিছুদিন বেঁচে থাকার স্বার্থপরতার লোভে।
    ————————————
    রশিদ হারুন
    ০২/০৬/২০২০

    6
    4 Comments
Skip to toolbar