-
চৈতালী
———–
যদি এসো চৈত্রের গোধূলিতে
চপলা চঞ্চল তৃষ্ণার্ত চৈতালী-
তব পথে তোমার পায়ের ছাপ
এখনো আছে আঁকা সে ধূলায়;
চেনা সেই পথ গেছো যে ভুলে
আছে পথ তোমারি অপেক্ষায়।
মধ্য বসন্তের অপরূপ আল্পনা
পশ্চিমাকাশে এঁকেছে কল্পনা !
মুখখানি তোমার চৈতালী চিত্র,
গোধূলির স্মৃতিপটে রঙে আঁকা।
চমকানো চৈত্রের উষ্ণ নিশ্বাস,
চৈত্রের গোধূলি খুঁজছে চৈতালী
আসবে এলোকেশী সেই উর্বশী;
চিরচেনা তার পথে, দৃঢ় বিশ্বাস।
—–উত্তম, মার্চ ২১, ২০২২ ।10 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



খুব সুন্দর হয়েছে, লিখার মাঝে আর্ট আছে তবে গল্প নেই! শুভকামনা রইলো।