-
ঢাকা শহর-১
——————
ছায়া বিক্রি হয় এই ঢাকা শহরে!শহরের সব ট্রাফিক সিগন্যালে-
লাল সুঁতোতে ঝুলিয়ে ঝুলিয়ে
ছায়া বিক্রি করে কিছু জন্মান্ধ মানুষ।সিগন্যালে থেমে যাওয়া গাড়ী থেকে মাথা বের করে-
কিছু ছায়াহীন মানুষ দরদাম করে ছায়া কিনে ব্যাগ ভরে বাড়ী ফিরে খুশি মনে।আর ফেরিওয়ালা জন্মান্ধ মানুষরা-
সারারাত মুঠো ভরতি অন্ধকার সেলাই করে করে ছায়া বানায়-
পরদিন ট্রাফিক সিগন্যালে বিক্রির জন্য।ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে থাকা পুলিশটি
আশ্চর্য হয়ে ভাবে,
এতো ছায়াহীন মানুষ থাকে এই ঢাকা শহরে!!
আর শক্ত করে পিচ্ ঢালা রাস্তায়
পা দিয়ে নিজের ছায়াটি আটকে রাখে
এক অজানা ভয়ে।
————————
রশিদ হারুন
৩০/১২/২০১৯6 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



Best